Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Last Rite: দেড় দশক ধরে নিখোঁজ মা, শিলিগুড়িতে কুশপুতুল বানিয়ে সৎকার করলেন তিন ছেলে

দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ বছর ধরে নিখোঁজ শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া অঞ্চলের রাঙ্গাপানি স্টেশন পাড়ার বাসিন্দা সাবিত্রী চৌধুরী। তাই সৎকার করা হল তাঁকে (Last Rite)। তবে দেহ নয়, কুশপুতুল। এত বছর ধরে খোঁজ না মেলায় সাবিত্রীর পরিবার এবং গ

Last Rite: দেড় দশক ধরে নিখোঁজ মা, শিলিগুড়িতে কুশপুতুল বানিয়ে সৎকার করলেন তিন ছেলে

শেষ আপডেট: 1 May 2022 10:18

দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ বছর ধরে নিখোঁজ শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া অঞ্চলের রাঙ্গাপানি স্টেশন পাড়ার বাসিন্দা সাবিত্রী চৌধুরী। তাই সৎকার করা হল তাঁকে (Last Rite)। তবে দেহ নয়, কুশপুতুল। এত বছর ধরে খোঁজ না মেলায় সাবিত্রীর পরিবার এবং গ্রামের পক্ষ থেকে তার মাটির তৈরি কুশপুতুল বানিয়ে সৎকার করতে নিয়ে যাওয়া হয় কালারাম বিষ্ণুপুর শ্মশান ঘাটে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ২৭ বছর আগে সাবিত্রীর স্বামী জয়লাল চৌধুরীর মৃত্যু হওয়ার পরে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এর পরে বেশ কয়েক বারই সাবিত্রী দেবী তিনি নিখোঁজ হয়ে যান। তবে প্রতিবারই নিখোঁজ হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার বাড়িতে ফিরে এসেছিলেন তিনি।

তবে বছর ১৫ আগে সেই যে একবার বাড়ি থেকে বেরোলেন, সকলেই ভাবল হয়তো প্রতিবারের মতোই ফিরে আসবেন দিনকয়েকের মধ্যে, কিন্তু তিনি এলেন না। সেই থেকে এতদিন হয়ে গেল, কোনও খোঁজ নেই তাঁর। দিন কয়েক আগে সাবিত্রীর তিন ছেলে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন মায়ের না ফিরে আসা নিয়ে। গ্রামে একটি সভাও বসানো হয় সাবিত্রীকে নিয়ে। সেই সভাতেই ঠিক করা হয়, সাবিত্রীর পুতুল বানিয়ে সৎকার কাজ করা হবে। এই কথামতোই সাবিত্রীর তিন ছেলে আজ কালারাম শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করেন।

মারকাটারি ডায়লগ, অ্যাকশন আর রোম্যান্সের সুড়সুড়ি- বাঁধা গতের বাইরে আর কবে বেরোবেন জিৎ


```