Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মীনাক্ষীর সভায় ভিড় উপচে পড়ল একদা লাল গড় আরামবাগে, বিজেপির কি বিড়ম্বনা?

দ্য ওয়াল ব্যুরো: বাম জমানায় সিপিএমের দুর্ভেদ্য দুর্গ বলতে যেসব এলাকাকে লোকে একনামে চিনত তার মধ্যে অন্যতম ছিল আরামবাগ মহকুমা। কিন্তু জমানা বদলের পর সেই আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুড়াতে সিপিএম কার্যত ঘরে ঢুকে গিয়েছিল। বহুবছর পর সেই আরা

মীনাক্ষীর সভায় ভিড় উপচে পড়ল একদা লাল গড় আরামবাগে, বিজেপির কি বিড়ম্বনা?

শেষ আপডেট: 9 May 2023 16:06

দ্য ওয়াল ব্যুরো: বাম জমানায় সিপিএমের দুর্ভেদ্য দুর্গ বলতে যেসব এলাকাকে লোকে একনামে চিনত তার মধ্যে অন্যতম ছিল আরামবাগ মহকুমা। কিন্তু জমানা বদলের পর সেই আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুড়াতে সিপিএম কার্যত ঘরে ঢুকে গিয়েছিল। বহুবছর পর সেই আরামবাগে সমাবেশ করল সিপিএম (CPM rally at Arambag)। মঙ্গলবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের সেই সভায় ভিড়ের বহরও ছিল চোখে পড়ার মতো।

এখন প্রশ্ন হল, সিপিএমের এই ভিড় কি বিজেপির জন্য বিড়ম্বনার?

উনিশের নির্বাচন থেকেই দেখা গিয়েছিল আরামবাগে গেরুয়া দাপট বাড়ছে। লোকসভায় তৃণমূলের অপরূপা পোদ্দার জিতেছিলেন মাত্র ১২০০ ভোটে। মফস্বলে পুরসভার কাউন্সিলর নির্বাচনেও এর থেকে বেশি ব্যবধানে জয় পান প্রার্থীরা। আর বিধানসভায় দেখা যায় আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাট—চার বিধানসভায় পদ্ম ফুটেছে।

ভোট শতাংশ হিসাব করলে সাদা চোখেই একটা বিষয় স্পষ্ট হয়েছিল, আরামবাগে বামেদের ভোট পুরোটাই রামের দিকে গিয়ে পড়েছে। এখন সেই ভোট যদি ফের বামেদের দিকে ফেরে তাহলে কি তা বিজেপির জন্য অস্বস্তির নয়?

এ ব্যাপারে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘সিপিএম অনেকদিন বাদে সভা করেছে শুনে ভাল লাগছে। কিন্তু ওদের সভায় ভিড় হলে চিন্তা তৃণমূলের, বিজেপির নয়।’ তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপির দিকে তো বামেদের ভোটটা চলে গিয়েছিল। সেই ভোট যদি পুরনো বাক্সে ফেরে তাহলে বিজপির অঙ্ক কঠিন হয়ে যাবে না? জবাবে তিনি বলেন, ‘আমাদের লোক আমাদের দিকেই আছেন। সংগঠনও আমরা আগের থেকে জোরদার করছি।’

সিপিএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘২০১১ সালের পর এত বড় সমাবেশ আরামবাগে হয়নি। তাও এটা শুধু মাত্র আরামবাগ, খানাকুল ও গোঘাটের জমায়েত। কিছু মানুষ এসেছিলেন পুরশুড়া থেকে।’ দেবব্রতবাবু সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যও বটে। তিনি লুকোছাপা না করেই মেনে নিয়েছেন, বামেদের ভোট বিজেপির দিকে গিয়েছিল। আবার তাঁর এও দাবি, সিপিএমের দিক থেকে সরে যাওয়া মানুষ ফের তাঁদের দিকে ফিরছেন।

একুশের ভোটের পর থেকে দেখা গিয়েছে বামেদের দিকে ভোট ফিরছে। আর বিজেপির জামানত থাকছে না। বালিগঞ্জ, শান্তিপুর উপনির্বাচন তাঁর জ্বলন্ত উদাহরণ। এ হেন প্রেক্ষাপটে সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয় রাজ্য রাজনীতিতে কার্যত মাইলফলক হয়ে গিয়েছে।

তবে আরামবাগের এই ভিড়কে সিপিএম আদৌ ভোটে রূপান্তরিত করতে পারবে কিনা তা বোঝা যাবে আগামী পঞ্চায়েতে।

অমিত শাহ ও রবীন্দ্রনাথ, বিজ্ঞানের আঁতুরঘরে এক সন্ধ্যা কবিগুরুর নামে


```