Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অন্ডালে ভূমিধসে তলিয়ে গেল গৃহস্থের বাড়ির উঠোন, বিক্ষোভ এলাকায়

https://www.youtube.com/watch?v=IvUIaFxj_10 দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের ধস নামল পশ্চিম বর্ধমানের অন্ডালের (Andal) বহুলা এলাকায়। জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গেছে, শনিবার রাতে অন্ডালের বহ

অন্ডালে ভূমিধসে তলিয়ে গেল গৃহস্থের বাড়ির উঠোন, বিক্ষোভ এলাকায়

শেষ আপডেট: 30 August 2022 15:15

https://www.youtube.com/watch?v=IvUIaFxj_10

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের ধস নামল পশ্চিম বর্ধমানের অন্ডালের (Andal) বহুলা এলাকায়। জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

জানা গেছে, শনিবার রাতে অন্ডালের বহুলা এলাকায় পাথরপুকুর এবং অফিস বাদ্যকর পাড়ায় একজনের বাড়ির উঠোন ধসের (landslide) কবলে পড়ে তলিয়ে যায়। বরাতজোরে সেইসময় বাড়িতে কোনও লোকজন ছিল না। পরে বাড়ি ফিরতেই তাঁরা এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর রবিবার সকাল থেকেই এলাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়।

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অর্থাৎ ইসিএল-এর বিরুদ্ধেই ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। খোলা মুখ খনি এলাকায় কয়লা উত্তোলনের সময় মাটির নীচে বিস্ফোরণ হয়। এর জেরেই সেই এলাকায় বারবার ভূমিধসের ঘটনা ঘটে। এই বিষয় নিয়ে একাধিকবার ইসিএল আধিকারিকদের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। এলাকাবাসীর দাবি, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিতেই ফের এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

ট্যাপ কলের জলে ডায়রিয়ার জীবাণু? কৃষ্ণনগরের গ্রামে মৃত্যু এক কিশোরের, অসুস্থ ৩০

রবিবার সাতসকালে খনি এলাকায় (coal mine) বিক্ষোভ শুরু হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় অন্ডাল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকরা। তবে ইসিএল কর্তৃপক্ষের কাউকে এলাকায় দেখা যায়নি। যার ফলে বিক্ষোভের আঁচ আরও বেড়ে যায়।


```