Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জমি বিবাদের জেরে শিশুর নগ্ন ছবি তুলে ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের এক কুৎসিৎ নিদর্শন। জমি নিয়ে বিবাদের জেরে পাঁচ বছরের শিশুর নগ্ন ছবি তুলে ভাইরাল করে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। ভাঙড়ের পাগলাহাট এলাকার এই ঘটনায় স্থানীয় সূত্রের খবর, জমি নিয়ে দুই প

জমি বিবাদের জেরে শিশুর নগ্ন ছবি তুলে ভাইরাল

শেষ আপডেট: 28 June 2018 09:29

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের এক কুৎসিৎ নিদর্শন। জমি নিয়ে বিবাদের জেরে পাঁচ বছরের শিশুর নগ্ন ছবি তুলে ভাইরাল করে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। ভাঙড়ের পাগলাহাট এলাকার এই ঘটনায় স্থানীয় সূত্রের খবর, জমি নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে ঝামেলা চলছিল বহু দিন ধরে। বন্ধ ছিল মুখ দেখাদেখি। কিন্তু এই ঝামেলার আঁচে যে শিকার হবে এক ছোট্ট শিশু, তা ভাবতে পারেনি কেউ। অভিযোগ, বিবদমান এক প্রতিবেশীর বাড়ির পাঁচ বছরের শিশুর নগ্ন ছবি তুলে ভাইরাল করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরেই নিন্দার ঝড় ওঠে। পুলিশ জানিয়েছে, বুধবার ওই শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে ডাকা হয়। যৌন নির্যাতনও করে প্রতিবেশী তিন যুবক নিরঞ্জন নস্কর, আশিস নস্কর ও দীপঙ্কর নস্কর। তার পরে সেই ছবি মোবাইলে তুলে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঘটনার কথা কাউকে জানালে আরও খারাপ অবস্থা করা হবে বলে শিশুটিকে হুমকি দেওয়া হয়। ভাইরাল ছবিটি ঘুরতে ঘুরতে চলে আসে শিশুটির পরিবারের সদস্যের কাছেও। তখনই বিষয়টি খোলসা হয়। ঘটনাটি প্রকাশ্যে এলে, শিশুটির বাড়ির লোক প্রতিবাদ করায় তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। বুধবারই ভাঙড় থানায় তিন প্রতিবেশীর বিরুদ্ধে যৌন নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে শিশুটির পরিবার। তার পর থেকেই ফেরার তিন অভিযুক্ত। অভিযুক্তদের পরিবারের তরফে ছবি ভাইরাল কথা স্বীকার করা হলেও যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। আতঙ্কে, অপমানে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই শিশু।

```