Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সুরক্ষায় জোর, উত্তরবঙ্গের রাস্তায় শীঘ্রই দেখা যাবে ‘লেডিস স্পেশ্যাল’ বাস, চালু কবে থেকে

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, মহিলাদের জন্য এমন উদ্যোগ এই প্রথম।

সুরক্ষায় জোর, উত্তরবঙ্গের রাস্তায় শীঘ্রই দেখা যাবে ‘লেডিস স্পেশ্যাল’ বাস, চালু কবে থেকে

লেডিস স্পেশ্যাল বাস

শেষ আপডেট: 6 November 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন চালু হয়েছে অনেক আগেই। এবার সুরক্ষার কথা মাথায় রেখেই মহিলাদের জন্য চালু হতে চলেছে লেডিস স্পেশাল বাস। পুজোর আগে পরিষেবা চালুর কথা থাকলেও তা হয়ে ওঠেনি। শীঘ্রই উত্তরবঙ্গের মহিলারা সেই বিশেষ পরিষেবা পেতে চলেছেন।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, মহিলাদের জন্য এমন উদ্যোগ এই প্রথম। সবকিছু ঠিক থাকলে উত্তরবঙ্গের দুটি আসন সিতাই এবং মাদারিহাটে উপনির্বাচন শেষ হওয়ার পরই ওই বাস কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে চলাচল শুরু করবে। নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকেই বাস চালু হয়ে যাবে।  

দুটি বাস ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সামনে গোলাপি রং দিয়ে লেখা থাকছে লেডিস স্পেশাল বাস। ইতিমধ্যে কাজের জন্য ১১ জন মহিলা কন্ডাক্টরকে বেছে নেওয়া হয়েছে। 

পরবর্তীকালে বাসে মহিলা চালক নিয়োগেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুরক্ষার কথা ভেবে সিসি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থা থাকবে।

পরবর্তীতে কোচবিহার শিলিগুড়ি ও কোচবিহার-দিনহাটা রুটেও এই ধরনের বাস চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে খবর। বাসগুলি মূলত অফিস টাইমে চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে। 

এমনিতে যাত্রীবাহী বাসে পুরুষ ও মহিলাদের একসঙ্গে যেতে হয়। সেক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়তে হয় মহিলাদের। উঠে আসে বিভিন্ন অভিযোগ। এবার তা থেকে শিক্ষা নিয়েই মহিলাদের জন্য বড় উদ্যোগ এনবিএসটিসির।


```