Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কুন্তলের হাতে ঘামাচি, দু’হাত তুলে দেখালেন আংটি নেই, কটাক্ষ পার্থকে!

দ্য ওয়াল ব্যুরো: বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভার্চুয়াল শুনানি ছিল। সেই শুনানিতে সবকিছু ছেড়ে অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছিল পার্থর হাতের আংটি (Ring)। বিচারক প্রশ্ন তুলেছিলেন, কীভাবে একজন জেলবন্দির হাতে আংটি এল? এ নিয়ে জেল সু

কুন্তলের হাতে ঘামাচি, দু’হাত তুলে দেখালেন আংটি নেই, কটাক্ষ পার্থকে!

শেষ আপডেট: 20 April 2023 07:34

দ্য ওয়াল ব্যুরো: বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভার্চুয়াল শুনানি ছিল। সেই শুনানিতে সবকিছু ছেড়ে অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছিল পার্থর হাতের আংটি (Ring)। বিচারক প্রশ্ন তুলেছিলেন, কীভাবে একজন জেলবন্দির হাতে আংটি এল? এ নিয়ে জেল সুপারকে তলবও করেছেন বিচারক। বৃহস্পতিবার কুন্তলদের আদালতে পেশ করা হয়েছে। দেখা গেল, প্রিজন ভ্যান থেকে নামার সময়ে দু’হাত তুলে কুন্তল ঘোষ (Kuntal Ghosh)দেখালেন তাঁর হাতে আংটি নেই।

এদিন পুলিশের গাড়ি থেকে নামার সময়ে কুন্তল দু’হাত দেখিয়ে বলেন, ‘আমার হাতে ঘামাচি আছে। আংটি নেই!’

কুন্তল খবরের বিষয়ে বেশ আপডেট। জেলে হয়তো সংবাদপত্র পড়েন তিনি। ২৯ মার্চ শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্রীয় এজেন্সি সেই সারদার সময় থেকে তাঁর নাম বলানোর জন্য মদন মিত্র, কুণাল ঘোষকে চাপ দিয়েছিল। দেখা যায় ৩০ এপ্রিল কুন্তল বলেন, অভিষেকের নাম বলানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।

বুধবার পার্থর আংটি কাণ্ড নিয়ে আদালতে দীর্ঘক্ষণ শুনানি চলেছে। তারপর এদিন হাত তুলে দেখালেন তাঁর হাতে আংটি নেই। টাটকা খবর নিয়েই প্রতিক্রিয়া দেওয়া যেন রুটিন করে ফেলছেন কুন্তল।

তবে এদিনের প্রতিক্রিয়াকে পার্থর উদ্দেশে কুন্তলের কটাক্ষ হিসাবেই দেখছেন অনেকে। গতকাল অবশ্য বিচারকের প্রশ্নের পর পার্থ আংটি খুলে ফেলেন। তিনি জানিয়েছিলেন, স্বাস্থ্যের কারণে ওই আংটি তিনি বহুদিন ধরে ধারন করে আসছেন। ইডি বলেছিল, তাঁকে গ্রেফতারের সময়ে আংটি ছাড়িয়ে তারপর নাকতলার বাড়ি থেকে বের করা হয়েছিল। তারপর প্রভাব খাটিয়ে জেলে সেই আংটি আনিয়ে পরেছিলেন পার্থ।

অনেকের মতে, দু’হাত দেখিয়ে এদিন হয়তো কুন্তল বোঝাতে চাইলেন তিনি প্রভাবশালী নন।

৪৯ লক্ষ টাকা অনাদায়ে নন্দীগ্রামের সুফিয়ানকে নোটিস ব্যাঙ্কের, শুভেন্দু চেয়ারম্যান থাকার সময়ে ঋণ


```