Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভ্যাকসিন পাননি অনেক শিল্পী, কারিগর, সংক্রমণের ভয়ে কাঁটা কুমোরটুলি

সুকমল শীল করোনার টিকাকরণ হয়নি বেশিরভাগ শিল্পী–কারিগরের। যে কারণে পুজোর কাজ জোরকদমে শুরু করতে পারছে না কুমোরটুলি। জানা গেছে, প্রায় দেড় হাজার শিল্পী–কারিগর রয়েছেন সেখানে। তাঁদের মধ্যে এই পর্যন্ত ৫০০ জন প্রবীণ শিল্পীর টিকাকরণ হয়েছে। বাকি নবীন

ভ্যাকসিন পাননি অনেক শিল্পী, কারিগর, সংক্রমণের ভয়ে কাঁটা কুমোরটুলি

শেষ আপডেট: 9 July 2021 12:45

সুকমল শীল

করোনার টিকাকরণ হয়নি বেশিরভাগ শিল্পী–কারিগরের। যে কারণে পুজোর কাজ জোরকদমে শুরু করতে পারছে না কুমোরটুলি। জানা গেছে, প্রায় দেড় হাজার শিল্পী–কারিগর রয়েছেন সেখানে। তাঁদের মধ্যে এই পর্যন্ত ৫০০ জন প্রবীণ শিল্পীর টিকাকরণ হয়েছে। বাকি নবীন শিল্পী ও কারিগরদের একটা বড় অংশেরই টিকা নেওয়া এখনও হয়নি। সংক্রমণের ভয় রয়েছে ওই শিল্পীদের মধ্যে। পুজোও এগিয়ে আসছে। তাই দ্রুত টিকাকরণ চাইছেন ওই মৃৎশিল্পীরা। ‘‌কুমোরটুলি প্রগতিশীল মৃৎশিল্পী ও সাজশিল্পী সমিতি’‌র সম্পাদক অমল পাল বলেছেন, ‘বহু শিল্পী ও কারিগরদের এখনও টিকাকরণ হয়নি। চাহিদার তুলনায় টিকা কম আসছে বলেই হয়তো এই সমস্যা। টিকাকরণ ছাড়া প্রতিমা তৈরির কাজ একসঙ্গে করতে ভরসা পাচ্ছেন না অনেকেই। আমরা এখনও যাঁরা টিকা পাইনি তাঁদের কথা ভাবা দরকার।’‌ প্রতিমাশিল্পী মিন্টু পালের কথায়, ‘‌আমার কাছে ৩০ জন ভিন জেলার কারিগর কাজ করতে আসতেন। এবছর টিকাকরণ না হওয়ায় মাত্র ১৫ জন কারিগর কাজে এসেছেন। আমরা টিকা না নিয়ে কাজে আসতে বারণ করছি। কিন্তু টিকাকরণের ধারাবাহিকতা সেভাবে না থাকায় টিকা নিতে পারছেন না অনেকেই।’‌ তাঁর বক্তব্য, ‘‌পুজোর বাদ্যি বাজতে শুরু করেছে। দ্রুত শিল্পীদের টিকা দেওয়া প্রয়োজন।’‌ ‌ ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি সাহা বিষয়টিতে বলেছেন, ‘‌এখন ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন অপ্রতুল। তবে মোহিতমঞ্চ এবং স্টার থিয়েটারে নিয়মিত টিকাকরণ হচ্ছে। সেখানে মৃৎশিল্পী বা কারিগররা এলে, তাঁদেরও টিকা দেওয়া হবে। যদিও এখন দ্বিতীয় ডোজই বেশি হচ্ছে। তবে কুমোররটুলির শিল্পীদের আলাদা করে একসঙ্গে টিকাকরণ করানো যায় কী না, সে বিষয়ে কলকাতা পুরসভায় কথা বলব।’‌ ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ পাল বিষয়টিতে বলেন, ‘কুমোরটুলির একটা অংশ এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ‌এখন প্রবীণদের টিকাকরণ চলছে। তবে তা মূলত দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ এলেই বলে দেওয়া হবে। কুমোরটুলির এক একটি ছোট স্টুডিওতে দশ বারো জন কাজ করেন। সেখানেই থাকা-খাওয়া। স্বাভাবিকভাবেই গা ঘেঁষাঘেঁষি হয়। আর মাস্ক পরে কাজ করা খুবই কষ্টকর। তাই সংক্রমণের ভয় নিয়েই দিন কাটছে শিল্পীদের। অন্যদিকে কুমারটুলি ফিরতে চাইছেন না ভিন জেলার কারিগররাও। ফলে কিছুটা থমকে রয়েছে কুমারটুলির প্রতিমা তৈরির কাজ। চলতি বছর আধা–লকডাউনের আগে যারা বাড়ি ফিরে গিয়েছিলেন, তাঁদের বেশিরভাগ কারিগরই এখনও কুমারটুলিমুখো হননি। অনেকেই প্রতিমা গড়ার কাজে ইতি টেনে খুঁজে নিয়েছেন বিকল্প আয়ের রাস্তা। পুজোর আর বেশিদিন নেই। যৎসামান্য হলেও, প্রতিমা তৈরির কাজ চলছে। কিন্তু দেখা নেই অন্য জেলার কারিগরদের। শিল্পীরা জানাচ্ছেন, সংক্রমনের ভয়েই ফিরছেন না ওই কারিগররা। প্রতি বছরই পুজোর আগে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ করতে আসেন প্রায় হাজারখানেক কারিগর। কুমোরপাড়ার ছোট্ট পরিসরেই কয়েক মাস থেকে-খেয়ে প্রতিমা তৈরির কাজ উতরে দেন তাঁরা। কিন্তু গত বছরের মতো এবছরও কুমোরটুলিতে আসার বিশেষ উৎসাহ নেই ওই সব কারিগরদের মধ্যে। করোনার আতঙ্কে রোজগার করতে বেরোনোর বদলে ঘরে থাকাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন নদিয়া-বর্ধমান-মেদিনীপুরের ওই কারিগরেরা। স্বনামধন্য মৃৎশিল্পী চায়না পালের কাছে এ বছর মাত্র ৩-৪টে প্রতিমার বায়না এসেছে। কারিগর এসেছেন মাত্র তিন’জন। তাঁদের দিয়েই আপাতত বিশ্বকর্মা তৈরির কাজে হাত দিয়েছেন চায়না। বললেন, ‘ আমার কারিগরদের সকলেরই টিকার প্রথম ডোজ হয়ে গেছে। তবে সমস্যা অন্য জায়গায়। লকডাউনে এবং করোনা–পর্বের পাশাপাশি লোকাল ট্রেন বন্ধ। শিল্পীরা গালে হাত দিয়ে বসে আছেন। কারিগর নেই। ঘরে সেই পরিমাণ টাকাও নেই, যা দিয়ে লকডাউনের দুর্মূল্য বাজারে নিজেরাই প্রতিমা তৈরির সরঞ্জাম কিনে, শ্রমিকদের দৈনিক মজুরি মিটিয়ে, প্রতিমা রেডি করে ক্রেতার অপেক্ষায় থাকব।’

```