Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মহাষ্টমীর সকালে বেলুড় মঠে কুমারী পুজো, রীতি মেনেই হল দেবীর অর্চনা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মহাষ্টমীর (Ashtami) সকালে পুরনো রীতি মেনে বেলুড় মঠে (Belur Math) সম্পন্ন হল কুমারী পুজো (Kumari Puja)। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড়মঠে শুরু হয়েছিল দুর্গাপুজো। আর সেই বছর থেকেই কুমারী পুজো হয়ে আসছে স

মহাষ্টমীর সকালে বেলুড় মঠে কুমারী পুজো, রীতি মেনেই হল দেবীর অর্চনা

শেষ আপডেট: 3 October 2022 10:47

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মহাষ্টমীর (Ashtami) সকালে পুরনো রীতি মেনে বেলুড় মঠে (Belur Math) সম্পন্ন হল কুমারী পুজো (Kumari Puja)। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড়মঠে শুরু হয়েছিল দুর্গাপুজো। আর সেই বছর থেকেই কুমারী পুজো হয়ে আসছে সেখানে। এখন প্রতিবছর পাঁচ থেকে সাত বছর বয়সী কোনও একজন কুমারীকেই পুজো করা হয় সেখানে।

বেলুড় মঠে কুমারীপুজো দেখতে প্রতিবছর সেখানে অসংখ্য ভক্তের সমাগম হয়। যদিও গত দু'বছর করোনার ভয়ে সাধারণ মানুষের প্রবেশে লাগাম টেনেছিল মঠ কর্তৃপক্ষ। তবে এবার ফের সকলের জন্য খুলে দেওয়া হয়েছে প্রধান দরজা। পুরাণ মতে, দেবী দুর্গা কুমারীরূপেই আবির্ভূতা হয়েছিলেন দেবতাদের সামনে। আর সেই রীতিই বহন করে মহাষ্টমীর সকালে আয়োজন করা হয় কুমারী পুজোর।

বলা হয়, সমস্ত নিয়ম মেনে হোম-যজ্ঞ করা হলেও যদি কুমারী পুজো না হয়, তাহলে দুর্গাপুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। তাই এখন কুমারী পুজোও দুর্গাপুজোর এক অন্যতম উপাচার হয়ে গিয়েছে। কথিত আছে, কুমারী পুজোয় কোনও জাতি-ধর্ম-বর্ণ ভেদ নেই। দেবীজ্ঞানে যে কোনও কুমারীই পূজনীয়। কিন্তু সাধারণত দেখা যায়, ব্রাহ্মণ বংশের কুমারী কন্যাই সব জায়গায় পূজিত হয়।

বেলুড় মঠের পাশাপাশি বহু বছর বাদে এবার কুমারী পুজো হয়েছে তারাপীঠেও। রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরেও কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনেও কুমারী পুজো করা হয়। সেখানে দেবী জ্ঞানে পূজিত হয়েছে ৬ বছরের ছোট্ট কন্যা আরাধ্যা।

সেরার সেরা সুরুচি সংঘ, দশভূজা সম্মানের তালিকায় আর কোন কোন পুজো?‌


```