
শেষ আপডেট: 9 December 2022 08:33
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : দার্জিলিং ঘুরতে এসে অস্বাভাবিক মৃত্যু হল কলকাতার এক যুবকের। ওদলাবাড়ি ঘিস রেলসেতুর কাছে রেললাইনের ধারে ওই পর্ষটকের দেহ মেলে ( Deadbody Found In Railway Track )। মৃত যুবকের নাম বাবলু লস্কর।
পুলিশসূত্রে জানা গেছে, বাবলু লস্কর ও তার বন্ধু সরিফুল ইসলামের বাড়ি কলকাতায় ( Kolkata )। চার দিন আগে তাঁরা দার্জিলিংয়ে ঘুরতে এসেছিল। বৃহস্পতিবার মালের একটি হোটেলে ছিলেন তাঁরা। বিকেল থেকে বাবলুকে খুঁজে পাচ্ছিলেন না বলে পুলিশকে জানিয়েছেন বন্ধু সরিফুল। পরে ওদলাবাড়ি ঘিস রেলসেতুর কাছে তাঁর দেহ মেলে।
চিংড়িহাটার দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু, একাধিক হাড় ভেঙেছিল পাঁজরের
পর্যটকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়েও রয়েছে ধন্দ। পুলিশের প্রাথমিক অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে কী কারণে বাবলু ওই এলাকায় গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে বাবলুর বন্ধু সরিফুলের সঙ্গে। বাবলুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।