Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কাঁথিতে কার অধিকার প্রতিষ্ঠিত হবে? বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে ভোট

রাজ্যের ১০৮টি পুরসভার (Municipal Election) ভোটগ্রহণ পর্ব চলছে। তবে, অনেকেই নজর কাঁথি পুরসভার (Kanthi) দিকে? এতদিন এই পুরসভায় দাপট ছিল অধিকারী পরিবারের। কিন্তু এবারের চিত্রটা আলাদা। অধিকারী পরিবারের কেউই এবার পুরসভা ভোটে প্রার্থী হয়নি। তবে ক

কাঁথিতে কার অধিকার প্রতিষ্ঠিত হবে? বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে ভোট

শেষ আপডেট: 27 February 2022 05:47

রাজ্যের ১০৮টি পুরসভার (Municipal Election) ভোটগ্রহণ পর্ব চলছে। তবে, অনেকেই নজর কাঁথি পুরসভার (Kanthi) দিকে? এতদিন এই পুরসভায় দাপট ছিল অধিকারী পরিবারের। কিন্তু এবারের চিত্রটা আলাদা। অধিকারী পরিবারের কেউই এবার পুরসভা ভোটে প্রার্থী হয়নি। তবে কি কাঁথি পুরসভা থেকে দখল হারাচ্ছে অধিকারী পরিবার? প্ৰশ্ন অনেক। তবে এবারও এই পুরসভা ভোটে মুখ শুভেন্দু অধিকারী (Subhaendu Adhikari)। এতদিন এই পুরসভা দখলে ছিল তৃণমূলের। নেপথ্যে অধিকারী পরিবার। কিন্তু এবার পরিবারের কেউ বিজেপিতে, কেউ বা আবার তৃণমূলে থেকেও নিষ্ক্রিয়। সেখান থেকেই প্ৰশ্ন উঠছে এবারও কি তৃণমূলের জয়ের ধ্বজা থাকবে কাঁথিতে? রবিবার সকাল থেকেই কাঁথিতে চলছে ভোটগ্রহণ পর্ব। তবে সেভাবে অশান্তির ঘটনা এখনও ঘটেনি এই পুরসভায়। কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে। কাঁথির দু'নম্বর ওয়ার্ডের রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে বহিরাগতদের আনাগোনার খবর মিলেছে। যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বুথ চত্বরে। আরও পড়ুনঃ বসিরহাটে উত্তেজনা, ছাপ্পা ভোটের অভিযোগ, ইভিএম ভাঙার অপরাধে গ্রেফতার বিজেপি প্রার্থী অন্যদিকে, অন্যদিকে, কাঁথির ১৬ নম্বর, ১৫ নম্বর ওয়ার্ডের ১৩ ওয়ার্ডের বুথের সামনে ব্যাপক উত্তেজনা সৌমেন্দু অধিকারীর ঘিরে বিক্ষোভ। সৌমেন্দু অধিকারীর সঙ্গে ব্যাপক বচসা বাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে। ওঠে গো ব্যাক স্লোগানও। পাল্টা বিক্ষোভ বিজেপির। সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। কার্যত ভোটাররা ভোট দিতে ঢুকতে পারছেন না গেটের মুখে। কাঁথিতে ভোটারদের ভয় দেখাচ্ছেন বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী, এমন বিস্ফোরক অভিযোগ করেন মন্ত্রী অখিল গিরি। এদিন ভোট দিতে এসে তিনি বলেন, সৌমেন্দু কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। পাশাপাশি কাঁথি কলেজে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূলের প্রচার ব্যানার চোখে পড়ল। তবে এখনও সেভাবে অশান্তির খবর আসেনি সামনে।

```