Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বিষক্রিয়ায় একটি ক্যাঙারুর মৃত্যু, অন্যটিও অসুস্থ

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কের(Bengal Safari Park) বাসিন্দা একজোড়া ক্যাঙারুর (Kangaroo) মধ্যে একটির মৃত্যু হল মঙ্গলবার। অসুস্থ অন্যটিও। বেশ কিছুদিন ধরেই তারা অসুস্থ বলে জানা গেছে। এ বছরের গোড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের কাছ থে

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বিষক্রিয়ায় একটি ক্যাঙারুর মৃত্যু, অন্যটিও অসুস্থ

শেষ আপডেট: 6 December 2022 13:57

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কের(Bengal Safari Park) বাসিন্দা একজোড়া ক্যাঙারুর (Kangaroo) মধ্যে একটির মৃত্যু হল মঙ্গলবার। অসুস্থ অন্যটিও। বেশ কিছুদিন ধরেই তারা অসুস্থ বলে জানা গেছে। এ বছরের গোড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের কাছ থেকে তিনটি ক্যাঙ্গারুকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে রাখা হয়েছিল। রাস্তা থেকে উদ্ধার করা হয়েছিল তাদের। তখনই একটি ক্যাঙ্গারু অসুস্থ হয়ে মারা যায়। বাকি দুটি এখানেই থেকে যায়। তাদের জন্য আলাদা ব্যবস্থাও করা হয়।

ক্যাঙারু দুটির একটি নাম রাখা হয়েছিল জেভিয়া, আরেকটির নাম এলেক্সা। জানা যায়, দিন কয়েক ধরে খুবই অসুস্থ ক্যাঙ্গারু দুটি। মঙ্গলবার সকালে মৃত্যু হয় অ্যালেক্সা নামের ক্যাঙ্গারুটির। তবে ক্যাঙ্গারুর মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।

এতই ছোট যে দু’হাতের তালুতে ধরা যাচ্ছিল, সময়ের আগে জন্মানো সদ্যোজাতের প্রাণ বাঁচাল রানাঘাটের হাসপাতাল

সূত্রের খবর, ডায়েট মেনেই মাশরুম দেওয়া হয়েছিল তাদের। তা থেকেই কোনওভাবে বিষক্রিয়া হয়ে থাকতে পারে বলে অনুমান। গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা। বেঙ্গল সাফারি পার্কের ডাক্তাররা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি একটি ক্যাঙারুকে। মঙ্গলবার সকালে এলেক্সা নামের ক্যাঙ্গারুটির মৃত্যু হয়েছে।


```