Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কালনায় কাঁচালঙ্কার পর এবার ফুচকা রসগোল্লা! মিষ্টি এবার আরও ঝাল

দ্য ওয়াল ব্যুরো: কাঁচালঙ্কার রসগোল্লার পর এবার আসর জমিয়ে ফেলল সেই একই দোকানের পানিপুরি রসগোল্লা (fuchka rasagolla)। এ রসগোল্লা নাকি আরও ঝাল! আর খেলে মনে হবে ফুচকা খাচ্ছেন। তবে ফুচকার মত টানা তিরিশ পঞ্চাশটা খেয়ে ফেলতে পারবেন না। কারণ খাঁট

কালনায় কাঁচালঙ্কার পর এবার ফুচকা রসগোল্লা! মিষ্টি এবার আরও ঝাল

শেষ আপডেট: 4 October 2021 12:44

দ্য ওয়াল ব্যুরো: কাঁচালঙ্কার রসগোল্লার পর এবার আসর জমিয়ে ফেলল সেই একই দোকানের পানিপুরি রসগোল্লা (fuchka rasagolla)। এ রসগোল্লা নাকি আরও ঝাল! আর খেলে মনে হবে ফুচকা খাচ্ছেন। তবে ফুচকার মত টানা তিরিশ পঞ্চাশটা খেয়ে ফেলতে পারবেন না। কারণ খাঁটি ছানা দিয়ে তৈরি সে ফুচকা তো আসলে রসগোল্লাই। না হয় মিষ্টি কম, টক ঝালই বেশি। তবু এতদিন ফুচকার অভিনবত্বের পাশাপাশি এবার মিষ্টিও নাম লেখাল সেই তালিকায়। মিষ্টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় কালনার দেউড়ির মোড়ের মা ভবানী মিষ্টান্ন ভাণ্ডার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। মিষ্টি কারিগররা জানালেন, প্রায় দেড় বছর ধরে চেষ্টা করছিলেন ফুচকা রসগোল্লা বানানোর। এতদিনে স্বাদ ঠিকঠাক হল। ফর্মুলাতেও কাঁচালঙ্কার রসগোল্লার আরও এক কাঠি ওপরে ফুচকা রসগোল্লা। ছানার সঙ্গে কাঁচালঙ্কা বাটা তো মিশছেই, তারপর চাট মশলায় মাখিয়ে তেঁতুল জল আর গন্ধরাজ লেবুর রসে ডুবে থাকছে রসগোল্লা। ফুচকার সঙ্গে টকজল যেমন ফাউ পান, সেরকম ফুচকা রসগোল্লার সঙ্গেও পাবেন টক ঝাল রস। তবে টকের পরিমাণ যথাসম্ভব কম, নাহলে ছানা ফেটে যেতে পারে। এমন মাপজোক করেই অবশেষে সাফল্য এসেছে ফুচকা রসগোল্লায়। দাম ধার্য হয়েছে রসগোল্লা পিছু দশ টাকা।

রানিনগরের কৃষককে খুনের অভিযোগ বাংলাদেশ সীমান্তরক্ষীর বিরুদ্ধে

পুজোর শুরুতে নতুন মিষ্টির খবর পেয়ে আবার দেউড়ির মোড়ের দোকানে ছুটে গেলেন উৎসাহী ক্রেতারা। মিষ্টি খেতে খেতে তাঁরা বললেন, এমন মিষ্টি আগে কখনও খাননি। কাঁচালঙ্কা মিষ্টির অর্ডার সামলাতেই এতদিন ব্যস্ত হয়ে পড়েছিল ভবানী মিষ্টান্ন ভাণ্ডার। অর্ডার আসছিল চকলেট, গোলাপ আর অন্যান্য রসগোল্লারও। তবে ফুচকা রসগোল্লা পেয়ে এখন আবার সেদিকেই ঘুরে গেলেন সকলে। নবান্ন থেকে মিষ্টির অর্ডার আসছে ঘনঘন। ফুচকা রসগোল্লারও অর্ডার এল বলে। ফুচকার গন্ধে আরও কে কে এবার দোকানে চলে আসেন সেটাই দেখার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```