Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কালিয়াগঞ্জ ধর্ষণ কাণ্ডে কে থাকবে, আদালতে বচসায় জড়াল জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন!

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় (Kaliaganj Incident) কে থাকবে, জাতীয় শিশু অধিকার কমিশন (NCPCR) না রাজ্য কমিশন (WBCPCR)--- সেই তরজা গড়াল হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানিতে ক

কালিয়াগঞ্জ ধর্ষণ কাণ্ডে কে থাকবে, আদালতে বচসায় জড়াল জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন!

শেষ আপডেট: 2 May 2023 07:58

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় (Kaliaganj Incident) কে থাকবে, জাতীয় শিশু অধিকার কমিশন (NCPCR) না রাজ্য কমিশন (WBCPCR)--- সেই তরজা গড়াল হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানিতে কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য শিশু অধিকার কমিশন যুক্ত হতে চায় বলে আবেদন করে।

রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশনের গন্ডগোল বাংলায় নতুন নয়। সম্প্রতি তিলজলা, গাজোলে তেমন ছবিই দেখা গেছে। একে অপরকে আক্রমণ করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন দুই কমিশনের প্রতিনিধিরা।

মঙ্গলবার সেই বচসা হাইকোর্টে এসে পড়ল। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এদিন জাতীয় শিশু সুরক্ষা কমিশন দাবি করে, খুন হওয়া মেয়েটির মায়ের আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো নিজে তদন্ত করেছেন।

এদিকে রাজ্যের তরফেও একই দাবি করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষের আইনজীবীর দাবি, '২১ এপ্রিল এসপি ও ডিএমকে চিঠি দেয় রাজ্য কমিশন। পরের দিনই ঘটনাস্থলে যায় দল। আমাদের কারওর সঙ্গে কোনও বিরোধ নেই। কেন্দ্রীয় কমিশনকে সহযোগিতা করতে পারে রাজ্য কমিশন।'

কালিয়াগঞ্জের ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি। পাশাপাশি, রাজ্য পুলিশের তরফে যে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কি, জানতে চায় হাইকোর্ট। রাজ্যের তরফে জানানো হয়, ইট, পাথর লাঠি নিয়ে প্রায় দু'শো লোক টায়ার জ্বালিয়ে দেহ আটকে রেখেছিল। সেখান থেকে পুলিশ দেহ উদ্ধার করে। সেই ঘটনার এফআইআরে ১৭ জনের নাম রয়েছে। তিনজন গ্রেফতারও হয়েছে।

জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন এদিন আদালতে জানায়, তারা পরিবার ও প্রশাসনের সঙ্গে কথা বলেছে। কমিশন পুলিশের তরফে ঘটনা নিয়ন্ত্রণে ত্রুটি পেয়েছে। সেই নিয়ে রিপোর্ট দেওয়া হবে।

শুনানি শেষে বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনকে এই মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন। আগামী ৮ মে পুলিশ ও জাতীয় কমিশন তাদের তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি ওইদিনই।

হাতাহাতির সময় খাদে পড়ে যান! কালিম্পঙে জিএনএলএফ নেতার মৃত্যু, খুনের অভিযোগ সাংসদের


```