Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অনুব্রত জমানা কি শেষ হচ্ছে! বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির আসনে কাজল শেখ

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: অনুব্রত অনুগামী বিকাশ রায় চৌধুরিকে সরিয়ে জেলা পরিষদের সভাধিপতি করা হল কাজল শেখকে (Kajal Sheikh)। বীরভূমের (Birbhum) ভূমিপুত্র অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর গ্রেফতার হওয়ার এক

অনুব্রত জমানা কি শেষ হচ্ছে! বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির আসনে কাজল শেখ

শেষ আপডেট: 16 August 2023 09:53

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: অনুব্রত অনুগামী বিকাশ রায় চৌধুরিকে সরিয়ে জেলা পরিষদের সভাধিপতি করা হল কাজল শেখকে (Kajal Sheikh)। বীরভূমের (Birbhum) ভূমিপুত্র অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর গ্রেফতার হওয়ার এক বছরের মধ্যেই পাল্টে যাচ্ছে জেলা রাজনীতির সমীকরণ। ক্ষমতা থেকে সরে যাচ্ছেন অনুব্রত অনুগামীরা। সামনে আসছে নতুন মুখ। তাহলে কী অনুব্রত জমানা শেষ হতে চলল বীরভূমে? তেমনই ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে।

কাজলের (Kajal Sheikh) সঙ্গে অনুব্রতর দ্বন্দ্ব কারও অজানা নয়। গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরেও দীর্ঘদিন তাঁকে জেলার অবিসংবাদী নেতা বলেই মানত দল। ধীরে ধীরে বদলে যাচ্ছে সেই ছবিটাই। সেখান থেকেই শুরু হয় কাজল সেখের পুনরুত্থান।

বুধবার জেলার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলার সমস্ত তৃণমূল বিধায়করা সিউরির দলীয় কার্যালয় থেকে ঢাক ঢোল বাজিয়ে জেলা পরিষদে ঢোকেন। তাঁদের সঙ্গে কাজল শেখও উপস্থিত ছিলেন। দলের কর্মীদের মুখে এখন ফের কাজলের নামে জয়ধ্বনি। ম্লান হচ্ছে বিদায়ী সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর নাম। বিরোধীদের দাবি, নব ও প্রবীণদের নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে। এখন বীরভূমের রাজনীতিতে একটা কথাই ঘোরাফেরা করছে তাহলে কি আস্তে আস্তে অনুব্রত জামানা শেষ হচ্ছে ?

আরও পড়ুন: হঠাৎ বুকে ব্যথা, এসএসকেএমে ভর্তি সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত


```