Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিচারপতি গঙ্গোপাধ্যায় হাইকোর্ট থেকে মেখলিগঞ্জে ছুটলেন! পঞ্চায়েত ভোটের ‘কারচুপি’ ধরতে তৎপর

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েতের ভোটের ‘কারচুপি’ ধরতে কলকাতা হাইকোর্টের এজলাস থেকে সটান কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhliganj) পৌঁছলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)। কোচবিহার জেলার মেখলিগঞ্জের  (Mekhliganj) স্ট্রং রু

বিচারপতি গঙ্গোপাধ্যায় হাইকোর্ট থেকে মেখলিগঞ্জে ছুটলেন! পঞ্চায়েত ভোটের ‘কারচুপি’ ধরতে তৎপর

শেষ আপডেট: 24 August 2023 14:17

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েতের ভোটের ‘কারচুপি’ ধরতে কলকাতা হাইকোর্টের এজলাস থেকে সটান কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhliganj) পৌঁছলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)।

কোচবিহার জেলার মেখলিগঞ্জের  (Mekhliganj) স্ট্রং রুমে অসঙ্গতি করা হয়েছে, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্দল সহ মোট ১০ জন। ওই মামলায় বৃহস্পতিবার স্ট্রং রমের সিসিটিভি ফুটেজ নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)।

আদালত সূত্রের খবর, মেখলিগঞ্জ থেকে রাজ্যের এক টেকনিক্যাল কর্মী সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে হাজির হন। তিনি বিচারপতির কাছে সংশ্লিষ্ট সিসিটিভির ফুটেজ জমাও দেন। তবে সেটি কিছুতেই এজলাসের ল্যাপটপে খুলছিল না। কীভাবে ওই ভিডিও ফুটেজ খোলা সম্ভব, তা নিয়ে আলোচনার সময় ওই টেকনিক্যাল কর্মী বিচারপতিকে বলেন, ‘মেখলিগঞ্জে একটি সফটওয়্যার আছে, যা দিয়ে এই ফুটেজ খোলা যাবে।‘

একথা শোনার পর বিচারপতি কালক্ষেপ করেননি। জানিয়ে দেন, ‘তিনি এখনই মেখলিগঞ্জ যাবেন।’ এরপর তিনি বিকেল ৩.৪০ নাগাদ মেখলিগঞ্জ বেরিয়ে যান। সন্ধের আগেই মেখলিগঞ্জের সংশ্লিষ্ট এলাকায় পৌঁছন বিচারপতি। তাঁর সঙ্গে ছিলেন কমিশনের আধিকারিকেরাও। তবে টেকনিক্যাল প্রবলেমের কারণে সেখানেও সিসিটিভি ফুটেজ দেখতে পাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর, এই বিষয়ে রাত আটটায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রায়দানে বসবেন বিচারপতি। সেখানে বাদী ও বিবাদী দু’পক্ষকেই ডাকা হয়েছে। মামলাকারীদের আইনজীবী কুণালদীপ ভট্টাচার্য এবং হায়দার আলি বলেন, “ভোটের পর স্ট্রংরুমে এমন কিছু কাজ হয়েছিল, যা অনুচিত। সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিলেন বিচারক। যিনি নিয়ে এসেছিলেন সেই টেকনিক্যাল ম্যান আদালতকে জানান,  তিনি জানান, এটি মেখলিগঞ্জে পাওয়া যাবে। এরপরই মামলার গুরুত্ব বুঝে বিচারক মেখলিগঞ্জের উদ্দেশে রওনা দেন।“

আরও পড়ুন: জিয়াগঞ্জের শিক্ষককে সপরিবারে খুন, দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের


```