Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জিতেন্দ্র তিওয়ারির স্বস্তি মিলল না, জামিন মামলা পিছিয়ে গেল হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) জামিন মামলার শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। আসানসোল পুলিশ জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে

জিতেন্দ্র তিওয়ারির স্বস্তি মিলল না, জামিন মামলা পিছিয়ে গেল হাইকোর্টে

শেষ আপডেট: 3 April 2023 07:50

দ্য ওয়াল ব্যুরো: কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) জামিন মামলার শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। আসানসোল পুলিশ জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানিয়ে মামলা করেছিলেন জিতেন্দ্র। সোমবার সেই মামলার শুনানি ছিল।

সেই শুনানিতে রাজ্যের তরফে সময় চাওয়া হয়। ডিভিশন বেঞ্চ সেই সময় দিয়ে এক সপ্তাহ মামলার শুনানি পিছিয়ে দিয়েছে।

জিতেন্দ্রকে নয়ডা থেকে গ্রেফতার করেছিল আসানসোল পুলিশ। বাংলায় তাঁকে নিয়ে আসার পর ঘটনার ঘনঘটা হয়েছে। আসানসোল জেলে অসুস্থ হয়ে পড়েন জিতেন্দ্র। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যালে। বর্ধমান মেডিক্যাল আবার জিতেন্দ্রকে রেফার করে দেয় কলকাতায়।

এসএসকেএম হাসপাতাল জিতেন্দ্রকে দেখে বলে, ভর্তির প্রয়োজন নেই। আপাতত কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন বিজেপির এই নেতা।

একই মামলায় নাম রয়েছে জিতেন্দ্রর স্ত্রী আসানসোল কর্পোরেশনের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়াড়ির। তিনি অবশ্য এই মামলায় আগাম জামিন পেয়েছেন।

গত ১২ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়েছিল। জিতেন্দ্র ও তাঁর স্ত্রী ছিলেন সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। ওই ঘটনাতেই জামিন অযোগ্য ধারায় জিতেন্দ্র ও চৈতালির নামে মামলা দায়ের হয়েছিল।

রাজ্যে অশান্তির ঘটনার রিপোর্ট চাইল আদালত, জমা দিতে হবে সিসিটিভি ফুটেজও


```