দু'মিনিটে একশোয় একশো! একগুচ্ছ রাজধানীর নাম বলে রেকর্ড ঝাড়গ্রামের একরত্তির
দ্য ওয়াল ব্যুরো: ভারত... দিল্লি। শ্রীলঙ্কা... কলম্বো। চিন... বেজিং। মাত্র তিন বছর এগারো মাস বয়সে এভাবেই গড়গড় করে ১০০ টি দেশের নাম আর তাদের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল বেলপাহাড়ির সংস্থিতা মাহাতো। সে তাঁর বাবা মায়ের স
শেষ আপডেট: 23 October 2021 08:36
দ্য ওয়াল ব্যুরো: ভারত... দিল্লি। শ্রীলঙ্কা... কলম্বো। চিন... বেজিং। মাত্র তিন বছর এগারো মাস বয়সে এভাবেই গড়গড় করে ১০০ টি দেশের নাম আর তাদের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল বেলপাহাড়ির সংস্থিতা মাহাতো। সে তাঁর বাবা মায়ের সঙ্গে ঝাড়গ্রাম (Jhargram) শহরে থাকে। মা-বাবার দাবি, ১০০টি দেশের নাম ও তাদের রাজধানীর নাম বলতে সংস্থিতার সময় লেগেছিল মাত্র ২ মিনিট ২৭ সেকেন্ড। সেই ভিডিওটিই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ই-মেল করে পাঠান বাবা সত্যজিৎ মাহাতো।
সংস্থিতার বাবা সত্যজিৎ মাহাতো গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং মা ঝুমা পাইন মাহাতো বেলপাহাড়ির ডাইনমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। বর্তমানে সত্যজিৎ কর্মসূত্রে স্ত্রী ও নিজের কন্যাকে নিয়ে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে থাকেন।
সংস্থিতার বাবা সত্যজিৎ মাহাতো বলেন, মেয়ে ১০০টি দেশ ও রাজধানীর নাম বলতে পারায় তিনি একদিন মোবাইলে ভিডিও করেন। এরপর ওই ভিডিওটি ই-মেল মারফত ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান গত ৩১ অগস্ট।
সম্প্রতি ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসের পাল্টা ই-মেলে তাঁরা জানতে পারেন সেখানে নাম তুলেছে তাঁদের ছোট্ট মেয়ে। এই সুখবর আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে মাহাতো পরিবার।