Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'গরুখুঁটা' উৎসবের মধ্যে দিয়ে শেষ হল বাদনা পরব! জঙ্গলমহল আজ অন্য মেজাজে

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটা উৎসবে মজে বাংলা, তবে জঙ্গলমহলের (Jangalmahal) মানুষ মাতলেন তাঁদের নিজস্ব উৎসব বাদনা পরবে (Badna Festival)। বাদনা কথার অর্থ বন্দনা। এই পরবে পুজো করা হয় গৃহস্থঘরের গোয়ালে থাকা গরু-বলদদের। বৃহস্পতিবার এই উৎসবে মেতে উ

'গরুখুঁটা' উৎসবের মধ্যে দিয়ে শেষ হল বাদনা পরব! জঙ্গলমহল আজ অন্য মেজাজে

শেষ আপডেট: 27 October 2022 13:53

দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটা উৎসবে মজে বাংলা, তবে জঙ্গলমহলের (Jangalmahal) মানুষ মাতলেন তাঁদের নিজস্ব উৎসব বাদনা পরবে (Badna Festival)। বাদনা কথার অর্থ বন্দনা। এই পরবে পুজো করা হয় গৃহস্থঘরের গোয়ালে থাকা গরু-বলদদের। বৃহস্পতিবার এই উৎসবে মেতে উঠলেন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ পার্শ্ববর্তী অঞ্চলে র কৃষিজীবি সম্প্রদায়ের মানুষ।

কেন এই উৎসব পালিত হয়?

কৃষিজীবি মানুষদের কাছে গবাদি পশু অবদান অনস্বীকার্য। তাই এই উৎসবের মধ্যে দিয়ে কৃষিজীবি মানুষেরা গবাদি পশুদের কৃতজ্ঞতা জানানোর জন্য এই উৎসব। এই পরবের মূল আকর্ষণ গরুখুঁটা। দীপাবলির দিন থেকে গরুগুলিকে দু'দিন ধরে সেবাযত্ন করা হয়। তৃতীয়দিনে তাদের বিভিন্ন রঙের পোশাকে সাজিয়ে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। তারপর তাদের মাথায় পরানো হয় ধানের শিষ দিয়ে তৈরি মুকুট। এই সময় ওই খুঁটিতে বাঁধা গরুকে নানাভাবে উত্তেজিত করা হয়। কখনও সামনে মরা পশুর চামড়া ঝুলিয়ে, আবার কখনও তার সামনে ঢাকঢোল বাজিয়ে। গরুটি যখন উত্তেজিত হয়ে বাঁধন ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে তাই দেখে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা।

কৃষ্ণ চতুর্দশী থেকে তিনদিন ধরে উৎসবে মুখর হয়ে আন্তরিকতা সঙ্গে গরু-গাভীদের বন্দনা করে আনন্দে মেতে ওঠেন ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মানুষ। হাজার হাজার বছর ধরে চলছে এই উৎসব। আধুনিকতার মাঝেও এইসব অঞ্চলের মানুষ তাঁদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছেন। বাদনা পরবের সমাপ্তি হয় গরুখুঁটার মধ্য দিয়ে। এই উৎসবের আমেজকে সঙ্গী করে কৃষকরা নেমে পড়েন আমন ধান বাড়িতে তোলার কাজে।

ভাই মেনে গাছকে ফোঁটা দিল বর্ধমানের আরভি আর আরশি


```