Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ছ’শো গ্রামের বেনারসিতে কনের সাজ! বাংলার সঙ্গে বেনারসের মেলবন্ধন শাড়িতে

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বিয়ে আর বেনারসি নেই, তা তো হতেই পারে না। বিয়ের পিঁড়িতে বসার সময় লাল টুকটুকে বেনারসিই পছন্দ অধিকাংশ কনের। কিন্তু বিয়ে মিটে গেলে সেই বেনারসি যেন 'আউট অফ ফ্যাশন' হয়ে পড়ে। জমকালো এই শাড়ি আর পরাই হয়না সেভাবে।

ছ’শো গ্রামের বেনারসিতে কনের সাজ! বাংলার সঙ্গে বেনারসের মেলবন্ধন শাড়িতে

শেষ আপডেট: 1 August 2022 11:56

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বিয়ে আর বেনারসি নেই, তা তো হতেই পারে না। বিয়ের পিঁড়িতে বসার সময় লাল টুকটুকে বেনারসিই পছন্দ অধিকাংশ কনের। কিন্তু বিয়ে মিটে গেলে সেই বেনারসি যেন 'আউট অফ ফ্যাশন' হয়ে পড়ে। জমকালো এই শাড়ি আর পরাই হয়না সেভাবে।

সেই কথা ভেবেই এবার জামদানি (Jamdani)বেনারসি (Benarasi) তৈরি করে ফেললেন কাটোয়ার (Katwa) তাঁতি (weaver) সুশান্ত দে। মাত্র ছ'শো গ্রাম ওজন এই শাড়ির।

শাড়ি বুনতে বাঙালির জুড়ি মেলা ভার। তাতে আবার তা যদি হয় তাঁতের কাজ, তাহলে তো ফ্যাশন দুনিয়ায় রীতিমতো টক্কর দিতে পারেন বাঙালিরা। এবার সেই বাঙালির বানানো শাড়ি যাবে লন্ডন।

কাটোয়ার ঘোড়ানাশ গ্রামে মূলত তাঁতশিল্পীদের বাস। গ্রামে ঢুকলেই কানে আসবে তাঁতের খটাখট শব্দ। সেই গ্রামের বাসিন্দা সুশান্ত দে। এর আগে তাঁর তাঁতে বোনা শাড়ি দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর এক ডিজাইনার পল্লব চন্দ্রের মেয়ের বিয়ে হয়েছে তাঁর বোনা জামদানি বেনারসি পরে। তা দেখেই এক গুণমুগ্ধ সুশান্তবাবুকে ফের এমন বেনারসি বুনে দেওয়ার বরাত দেন।

এই হালকা জামদানি বেনারসি মন ভুলিয়েছে অনেকেরই। সুশান্ত জানান, শাড়ির পাড়ে রয়েছে সোনালী জরির কাজ। সিল্কের জমির উপর খাদির সুতো দিয়ে জামদানির কলকা থাকায় এ শাড়ি রীতিমতো জমকালো। কিন্তু বেনারসির চেয়ে ওজনেও অনেকটাই হালকা। ভাবছেন তো দামটা ঠিক কত হবে! এ রকম একটা শাড়ির দাম ৩০ থেকে ৩২ হাজার টাকা। তাঁতশিল্পী সুশান্ত দে’র এই জামদানি বেনারসি আম বাঙালির কতটা মনে ধরবে, তা বলতে পারবে সময়। তবে উদ্ভাবনী বৈচিত্রে যে তা যে অনেকেরই মন টেনেছে তা কিন্তু বলাই যায়।

পেন্সিল চাইলেই মা মারছে! মূল্যবৃদ্ধিতে বিরক্ত হয়ে মোদীকে চিঠি ক্লাস ওয়ানের পড়ুয়ার


```