Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Jalpaiguri: সংসার করবে কে, রাস্তায় যুবকের হাত ধরে টানাটানি স্ত্রী ও প্রেমিকার!

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। কিন্তু পরকীয়ার ঠেলা যে কী তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন হাসান মহম্মদ। তার সঙ্গে ঘর করতে চেয়ে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করল দুই মহিলা! শেষে স্ত্রী ও প

Jalpaiguri: সংসার করবে কে, রাস্তায় যুবকের হাত ধরে টানাটানি স্ত্রী ও প্রেমিকার!

শেষ আপডেট: 15 May 2022 08:41

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। কিন্তু পরকীয়ার ঠেলা যে কী তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন হাসান মহম্মদ। তার সঙ্গে ঘর করতে চেয়ে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করল দুই মহিলা! শেষে স্ত্রী ও প্রেমিকার (Extramarital Affairs) মধ্যে ঝামেলা না থামায় হাসানকেই থানায় ধরে নিয়ে গেল পুলিশ (Arrested)।

হাসান মহম্মদের বাড়ি জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের ভুটকির হাট এলাকায়। ২০০৯ সালে এলাকারই শাহিদুল খাতুনকে বিয়ে করেন। তাদের দুই সন্তান‌ও আছে। কিন্তু বছর সাতেক আগে এলাকারই আঞ্জুমা খাতুন নামে এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন হাসান। মাস তিনেক আগে বিয়ে করবে বলে অঞ্জুমাকে (Lover) নিয়ে বাড়ি থেকে পালায় সে।

স্বামী অন্য মহিলাকে নিয়ে পালিয়ে যাওয়ায় শাহিদুল খাতুন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ হাসান ও অঞ্জুমাকে গ্রেফতার করে। আদালতে তাদের দু'জনকে জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই থেকেই জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ছিল তারা। এরই মাঝে অঞ্জুমার স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করে ঘরে তোলেন। ফলে তার স্বামীর কাছে ফেরার পথ বন্ধ হয়ে যায়।

টেলি অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার গড়ফার বাড়ি থেকে! তোলপাড় টলিপাড়া

জেল হেফাজতের মেয়াদ ফুরোলে শনিবার বেলার দিকে ছাড়া পান হাসান ও অঞ্জুমা। এরপর প্রেমিককে নিয়ে ওই মহিলা বাপের বাড়ি যাওয়ার চেষ্টা করলে পথ আগলে দাঁড়ায় হাসানের স্ত্রী শাহিদুল খাতুন। হাসান কার সঙ্গে যাবেন সেই নিয়ে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় অঞ্জুমা ও শাহিদুলের মধ্যে। জলপাইগুড়ি শহরে প্রকাশ্য রাস্তায় দুই মহিলা চুলোচুলিতে জড়িয়ে পড়েন। দু'জনে হাসানের দু'হাত ধরে টানতে থাকেন। শেষ পর্যন্ত রাস্তার পাশের একটি ট্রাফিক পুলিশ কিয়স্কে ওই তিনজনকে নিয়ে গিয়ে বসানো হয়। পরে থানা থেকে পুলিশ এসে হাসান সহ ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনা দেখতে রাস্তায় ব্যাপক ভিড় জমে গিয়েছিল।

এই ঘটনা নিয়ে এলাকার লোকজন হাসাহাসি শুরু করেছে। তবে হাসান নিশ্চয়‌ই বুঝেছেন পরকীয়ার কি জ্বালা!

মৌসুনি দ্বীপে লটারিতে ভাগ্য বদলের গল্প


```