Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুসম্বি লেবুর আড়ালে পাচার হচ্ছিল কাফ সিরাপ, অভিযান চালিয়ে রুখে দিল পুলিশ

খবর পেয়ে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের কাছে নাকা চেকিং শুরু করে পুলিশ। নির্দিষ্ট নম্বরের লরির ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক মুসম্বি লেবু বোঝাই বস্তা।

মুসম্বি লেবুর আড়ালে পাচার হচ্ছিল কাফ সিরাপ, অভিযান চালিয়ে রুখে দিল পুলিশ

শেষ আপডেট: 9 September 2024 18:51

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভিনরাজ্যে মাদক পাচার রুখে দিল পুলিশ। সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকের কাছে খবর আসে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে দিল্লি থেকে অসমে মাদক পাচার হচ্ছে। 

খবর পেয়ে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের কাছে নাকা চেকিং শুরু করে পুলিশ। নির্দিষ্ট নম্বরের লরি আসতেই দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি। ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক মুসম্বি লেবু বোঝাই বস্তা।এরপর ওই বস্তা খুলতেই চোখ ছানাবড়া হয় পুলিশের। দেখতে পায় সেখানে রাখা রয়েছে কাফ সিরাপ।

এরপর ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে শুরু হয় গণনা। মোট ১১,৪০০ টি কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে লরির চালককে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।


```