Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

উত্তরবঙ্গ লবির 'প্রভাবশালী'কে নিয়ে পোস্ট, সমাজকর্মীকে থানায় ডেকে পাঠাল পুলিশ

অঙ্কুর রায়ে জানিয়েছেন, পুলিশের দেওয়া নোটিসে কোনও ধারার উল্লেখ ছিল না। ফলে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছে অঙ্কুর রায়ে আইনজীবী সৌজিত সিংহ।

উত্তরবঙ্গ লবির 'প্রভাবশালী'কে নিয়ে পোস্ট, সমাজকর্মীকে থানায় ডেকে পাঠাল পুলিশ

অঙ্কুর রায়

শেষ আপডেট: 15 September 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডের পরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুটি লবির কথা উঠে এসেছিল। উত্তরবঙ্গ লবির প্রভাবশালীদের মাথা হিসাবে ডাক্তার সুশান্ত রায় নাম উঠে এসেছিল। সেই সুশান্ত রায়কে নিয়ে ফেসবুক পোস্ট করেছিল গ্রিন জলপাইগুড়ি সেচ্ছাসেবি সংস্থার সম্পাদক অঙ্কুর দাস। তাকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করল পুলিশ। এমন ঘটনার পরেই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনলেন ওই সমাজকর্মীর আইনজীবী সৌজিত সিংহ।  

শনিবার সন্ধে দুই আইনজীবী সৌজিত সিংহ ও রাহু হোড়কে নিয়ে থানায় গিয়েছিলেন অঙ্কুর দাস। তাঁদের সঙ্গে জলপাইগুড়ি নাগরিক সংসদের প্রতিনিধি শেখর মজুমদারও ছিলেন। বেশ কিছুক্ষণ সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলার পরে তাঁরা সকলে বাইরে বেরিয়ে আসেন। অঙ্কুর রায়ে জানিয়েছেন, পুলিশের দেওয়া নোটিসে কোনও ধারার উল্লেখ ছিল না। ফলে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছে অঙ্কুর রায়ে আইনজীবী সৌজিত সিংহ।

অঙ্কুর দাস জানিয়েছেন, তিনি আরজি করের নির্যাতিতার বার্নিং ঘাট সার্টিফিকেট ও সুশান্ত রায়ের সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতি এই দুই বিষয় নিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন। তা নিয়েই তাকে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

আইনজীবী সৌজিত সিংহের দাবি, অঙ্কুর দাসকে যেই নোটিস দিয়ে ডাকা হয়েছে তাতে কোনও ধারার উল্লেখ নেই। এটা ‘ব্যাড ইন ল’। দেশে আইন আছে। সেখানে নির্দিষ্টভাবে নোটিস দেওয়ার পদ্ধতি নিয়ে বলা আছে। তাই এইভাবে কাউকে পুলিশ তলব করতে পারে না। এটা পুলিশের অতি সক্রিয়তা ছাড়া আর কিছু নয়। যদিও ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে কথায়, "যা করা হয়েছে তা আইন মেনেই করা হয়েছে।"

২০২৩ সালে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে মারা গিয়েছিলেন ক্রান্তি ব্লকের বাসিন্দা লক্ষ্মীরানি দেওয়ান। অ্যাম্বুল্যান্স তাঁর দেহ পৌঁছে দিতে মোটা টাকা চায় বলে অভিযোগ ওঠে। টাকা মেটাতে না পারায় শবদেহ কাঁধে নিয়ে রওনা দেন লক্ষ্মীরানি স্বামী ও ছেলে। এই ঘটনা কানে আসেন তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেন অঙ্কুর। লক্ষ্মীরানি দেহ শববাহী গাড়ি করে বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেন। তার পরেই অঙ্কুর রায়ে বিরুদ্ধে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তোলেন অ্যাম্বুল্যান্স চালক সংগঠন। পুলিশ তাঁকে গ্রেফতারও করে। এবার আরজি কর আবহে ফের তাঁকে তলব করল পুলিশ।


```