Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধর্ষণের দায়ে সেনা জওয়ানকে ২৫ বছরের কারাদণ্ড, আড়াই বছর পরে সাজা পক্সো আদালতে

পক্সো আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ২০২২ সালের ৭ মে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সেনা বাহিনীতে কর্তব্যরত এক জওয়ানকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের দায়ে সেনা জওয়ানকে ২৫ বছরের কারাদণ্ড, আড়াই বছর পরে সাজা পক্সো আদালতে

শেষ আপডেট: 7 September 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সেনা ছাউনির ভিতর এক নাবালিকাকে ধর্ষণ করে গর্ভনিরোধক পিল খাইয়ে দেওয়ার অভিযোগে এক সেনা জওয়ানকে ২৫ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালত। এক লক্ষ টাকা জরিমানাও করা হল। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 

একইসঙ্গে  বিচারক ওই নাবালিকা এবং তাঁর পরিবারকে ৩ লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিশেষ পক্সো আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী। এই মামলায় নাবালিকা, চিকিৎসক, পুলিশ সহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

পক্সো আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ২০২২ সালের ৭ মে ঘটনা। ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সেনা বাহিনীতে কর্তব্যরত এক জওয়ানকে গ্রেফতার করে জলপাইগুড়ির বানারহাট থানার অধীনে থাকা বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। এরপর প্রায় আড়াই বছর ধরে মামলা চলে। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর শনিবার অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড দেন বিচারক।

অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে দারস্থ হবেন তাঁরা। সেখানে নিশ্চয়ই তাঁর মক্কেল সুবিচার পাবে।


```