Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কিশোরের বয়স ৩৪! কোরক হোমে আবাসিকের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মৃত কিশোরের বয়স নাকি ৩৪। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ। সেই রিপোর্ট দেখে সন্দেহ হয় বিচারপতিদের। তারপরেই জলপাইগুড়ি (Jalpaiguri) কোরক হোমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর (mysterious death) ঘটনার সিবিআই

কিশোরের বয়স ৩৪! কোরক হোমে আবাসিকের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

শেষ আপডেট: 9 February 2023 09:11

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মৃত কিশোরের বয়স নাকি ৩৪। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ। সেই রিপোর্ট দেখে সন্দেহ হয় বিচারপতিদের। তারপরেই জলপাইগুড়ি (Jalpaiguri) কোরক হোমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর (mysterious death) ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জলপাইগুড়ির কোরক হোমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সিবিআইকে ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। এই নির্দেশে বলা হয়েছে, কবর থেকে দেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে পারবে সিবিআই। আগামী ১৩ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ির কোরক হোমে অস্বাভাবিক মৃত্যু হয় এক কিশোরের। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় আদালতের ভৎর্সনার মুখে পড়তে হয় তদন্তকারী অফিসারকে। এরই মধ্যে সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানায় ওই কিশোরের পরিবার। সেই আবেদনই মঞ্জুর করল ডিভিশন বেঞ্চ।

প্রাচীন সৌধের অদূরে নির্মাণ, বিষ্ণুপুরে বেআইনি লজ ভাঙার নোটিস দিল পুরসভা


```