Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দুর্নীতি মামলায় জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ারের আগাম জামিনের আবেদন নাকচ হল

জানা গেছে, ২০২৪ সালে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই একটি সংস্থাকে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। এরপর বিষয়টি জেলাশাসকের নজরে আনেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।

দুর্নীতি মামলায় জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ারের আগাম জামিনের আবেদন নাকচ হল

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

শেষ আপডেট: 20 February 2025 17:27

দ্য ওয়ালা ব্যুরো, জলপাইগুড়ি: উপযুক্ত টেন্ডার প্রক্রিয়া ছাড়া নিজের স্ত্রীকে কাজের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ার পার্থসারথী দাসের বিরুদ্ধে। একইসাথে সংস্থার ২৮ টি গুরুত্বপূর্ণ ফাইল গায়ের করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। 

ওই মামলায় বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এর ডিভিশন বেঞ্চ অভিযুক্তের আগাম জামিনের আবেদন নাকচ করলেন। একইসঙ্গে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হল জয়গাঁ থানার পুলিশকে।

জানা গেছে, ২০২৪ সালে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই একটি সংস্থাকে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। এরপর বিষয়টি জেলাশাসকের নজরে আনেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তদানীন্তন অতিরিক্ত জেলাশাসককেও।

অভিযোগ, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে ২৮টি কাজের জন্য কোটি কোটি টাকার কাজের বরাত দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট সংস্থাকে। এছাড়াও কোনও কাজ না করিয়েই আলিপুরদুয়ারের একটি ঠিকাদারি সংস্থার নামে কয়েক লক্ষ টাকার বিল পাশ হয়েছে। এই সমস্ত অভিযোগ সামনে আসার পরেই গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে ছিলেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ার পার্থসারথী দাস। সেই আবেদনই বৃহস্পতিবার খারিজ করে দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। 


```