Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আবাসের ঘর নিয়ে দুর্নীতি করলে হবে এফআইআর, দলীয় কর্মীদের হুঁশিয়ারি বসুনিয়ার

কর্মীদের সতর্ক করে বসুনিয়া বলেন, "আবাসের দুর্নীতির ঘটনা বিন্দুমাত্র সহ্য করা হবে না। কোনও উপভোক্তার কাছ থেকে টাকা নিলে যত বড়ই নেতা হোক না কেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।" 

আবাসের ঘর নিয়ে দুর্নীতি করলে হবে এফআইআর, দলীয় কর্মীদের হুঁশিয়ারি বসুনিয়ার

আবাসের ঘর নিয়ে দুর্নীতি করলে হবে এফআইআর

শেষ আপডেট: 8 December 2024 20:03

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: আবাস যোজনা নিয়ে কর্মীদের সতর্ক করলেন সাংসদ জগদীশ বসুনিয়া। হুঁশিয়ারি দিয়ে বললেন, "আবাসের ঘর দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা নিলেই তাঁর নামে করা হবে এফআইআর। যতই বড় নেতা হোক না, কেন আবাসের টাকা নিলেই যাবে তাঁর পদও।" 

শনিবার গোসানিমারীতে তৃণমূলের কার্যালয় সিতায় বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করেন জগদীশ বসুনিয়া। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ স্ত্রী তথা নবনির্বাচিত বিধায়ক সঙ্গীতা রায়ও। তাঁকে সংবর্ধনা দেন দলের নেতারা। ১৭টি গ্রাম পঞ্চায়েতেরই কর্মীদের ভোটে পরিশ্রমের জন্য পাল্টা সংবর্ধনা দেন বিধায়কও। 

সেই সময়ে ২৬ এর বিধানসভার লক্ষ্যে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন জগদীশ বসুনিয়া। সেই সঙ্গে গরীব মানুষ যাতে আবাস যোজনায় বাড়ির পায়, সেবিষয়ে কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। কয়েকদিন আগেই ১০০ দিনের কাজ নিয়ে টাকা তোলা অভিযোগ ওঠে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই উদাহরণ টেনে নিয়ে সাংসদ বাকি নেতাদের বার্তা দেন। কর্মীদের সতর্ক করে বসুনিয়া বলেন, "আবাসের দুর্নীতির ঘটনা বিন্দুমাত্র সহ্য করা হবে না। কোনও উপভোক্তার কাছ থেকে টাকা নিলে যত বড়ই নেতা হোক না কেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।" 

একই সঙ্গে সিতাইয়ের নবনির্বাচিত বিধায়ক সঙ্গীতা রায় বলেন, "এলাকার গরিব মানুষের জন্যই আবাস যোজনার ঘর। কোনও  তৃণমূল নেতার পাকা বাড়ি থাকলে সার্ভে তালিকায় তাঁর নেতার নাম এলে তাকে ঘর সারেন্ডার করতে হবে। গরিব মানুষটি যদি বিজেপি সমর্থক হয়, তাঁকেও ঘর পেতে সাহায্য করতে হবে।" 


```