Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইতালিতে ভয়াবহ মহামারী, গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৯৩ জনের

দ্য ওয়াল ব্যুরো: ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ ও তা থেকে মহামারী দেখা দিয়েছে চার সপ্তাহ হল। এবং এখন স্পষ্ট সেখানে মহামারী ভয়াবহ চেহারা ধারণ করেছে। গতকাল ইতালিতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছিল ৬২৭ জনের। গত চব্বিশ ঘন্টায় তা আরও বেড়ে গেল। শুক্র

ইতালিতে ভয়াবহ মহামারী, গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৯৩ জনের

শেষ আপডেট: 20 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ ও তা থেকে মহামারী দেখা দিয়েছে চার সপ্তাহ হল। এবং এখন স্পষ্ট সেখানে মহামারী ভয়াবহ চেহারা ধারণ করেছে। গতকাল ইতালিতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছিল ৬২৭ জনের। গত চব্বিশ ঘন্টায় তা আরও বেড়ে গেল। শুক্রবার থেকে শনিবারের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৯৩ জনের। এই মৃত্যুর হার এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চিনেও একদিনে এতো মানুষের মৃত্যু হয়নি করোনার অভিঘাতে। বস্তুত ইতালিতে মৃতের সংখ্যা গতকালই চিনকে ছাপিয়ে গিয়েছে। চিনে করোনাভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২৫৫ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৪৮২৫ জনের। আর স্পেনে মারা গিয়েছেন ১৩২৬ জন। শনিবার পর্যন্ত গোটা বিশ্বে ২,৮৮,৪৪৫ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ১২৬১৪ জনের। আর ভাল খবর হল, এঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ হাজার ৯০৭ জন। শুক্রবার হু জানিয়েছিল, চিনের উহান শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। অর্থাৎ যেখান থেকে বিশ্ব জুড়ে ওই ভাইরাস ছড়িয়ে পড়েছিল, সেখানে নতুন সংক্রমণ রোধ করা গিয়েছে। তবে শনিবার যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, উহানে নতুন সংক্রমণ না হলেও চিনে প্রায় তিরিশ জনের শরীরে আজও করোনাভাইরাস পাওয়া গিয়েছে। আরও সাত জন মারা গিয়েছে। তবে এই ছবিটাও আগের তুলনায় অনেক ইতিবাচক তা নিয়ে সংশয় নেই।  

```