Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবুল প্ল্যাটফর্ম পেলেন, সিগন্যাল দিতে রাজীব ঘাঁটলেন পুরনো কাসুন্দি

দ্য ওয়াল ব্যুরো: একজন ছিলেন পেশাদার সঙ্গীত শিল্পী। পরে গান ছেড়ে রাজনীতিতে এসেছিলেন। কেন্দ্রে মন্ত্রীও হয়েছেন। আরএকজন পুরো সময়ের রাজনীতিক। তবে শখে-টখে গানও করেন। সেটা তাঁর প্যাশন। প্রথম জন বাবুল সুপ্রিয় (Babul Supriyo), দ্বিতীয় জন রাজীব বন্দ

বাবুল প্ল্যাটফর্ম পেলেন, সিগন্যাল দিতে রাজীব ঘাঁটলেন পুরনো কাসুন্দি

শেষ আপডেট: 21 September 2021 09:13

দ্য ওয়াল ব্যুরো: একজন ছিলেন পেশাদার সঙ্গীত শিল্পী। পরে গান ছেড়ে রাজনীতিতে এসেছিলেন। কেন্দ্রে মন্ত্রীও হয়েছেন। আরএকজন পুরো সময়ের রাজনীতিক। তবে শখে-টখে গানও করেন। সেটা তাঁর প্যাশন। প্রথম জন বাবুল সুপ্রিয় (Babul Supriyo), দ্বিতীয় জন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বাবুল বিজেপিতে ছিলেন। দুম করে গত শনিবার তিনি তৃণমূলে যোগ দেন। আর রাজীব তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন বিধানসভা ভোটের আগে। বিজেপির টিকিটে ডোমজুড়ে দাঁড়িয়ে বিপুল ভোটে হেরেছেন। তারপর থেকেই ঘরওয়াপসির সিগন্যাল দিচ্ছেন প্রাক্তন বনমন্ত্রী। সোমবার আরও একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। এদিন রাজীব সংবাদমাধ্যমে বলেছেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরের ভোটে প্রার্থী না দিলে, সেটা হত বিজেপির গুড জেশ্চার।” সেইসঙ্গে রাজীব এও বলেছেন, “ভোটের প্রচারে বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরাকে ভালভাবে নেয়নি বাংলার মানুষ। যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলা শোভনীয় নয়।” পর্যবেক্ষকদের মতে, রাজীবের মন্তব্যেই স্পষ্ট তাঁর উদ্দেশ কে। তাঁদের মতে, শুভেন্দুকে আক্রমণ করতেই এই মন্তব্য করেছেন রাজীব। গতকালই শুভেন্দুকে বলেছিলেন, রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থী দেবে না। কারণ ফলাফল জানা। বিজেপি এখন মনোনিবেশ করবে ভবানীপুরে, পরাজিত মুখ্যমন্ত্রীকে আবার হারানোর জন্য। নতুন রাজ্য সভাপতি হয়ে সুকান্ত মজুমদারও একই কথা বলেছেন। কিন্তু খাতায় কলমে এখনও বিজেপিতে থাকা রাজীব বলছেন, ভবানীপুরে দিদির বিরুদ্ধে প্রার্থী দেওয়া একদম ঠিক হয়নি। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, সম্প্রতি শুভেন্দু কিন্তু মমতার উদ্দেশে খালা, ফুফু ইত্যাদি বলেননি। রাজীব সেই পুরনো কাসুন্দি ঘেঁটেছেন। হতে পারে এটাই তাঁর সিগন্যাল। বিধানসভা ভোটের পর থেকেই রাজীব সিগন্যাল দেওয়া শুরু করেছিলেন। একদিন কুণাল ঘোষের বাড়ি, একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও গিয়েছিলেন তিনি। কিন্তু বাবুল সুপ্রিয় প্ল্যাটফর্ম পেয়ে গেলেও রাজীব এখনও সিগন্যালই দিচ্ছেন। কালীঘাট থেকে সবুজ পতাকাটা কবে তাঁর জন্য নাড়ানো হয় বোধহয় তার অপেক্ষাতেই রয়েছেন এই ‘জেন্টেলম্যান’ রাজনীতিক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```