দ্য ওয়াল ব্যুরো: এবার মানবিক মুখ দেখাতে গিয়ে প্রহৃত হলেন ব্যারাকপুরে সাগর দত্ত মেডিক্যাল কলেজের দুই ইন্টার্ন। আগে রাজ্যে বহু বার সরকারি হাসপাতালের ইন্টার্নদের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ উঠেছে, চড়াও হয়েছেন রোগীর আত্মীয়রা। এবার মানবিক হতে গিয়ে মার কেলেন বহিরাগতদের কাছে।
বৃহস্পতিবার রাতে কলেজ থেকে বার হতেই দুই ইন্টার্ন দেখেন, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে কয়েয়ক জন মিলে মারধর করছে। তখন তাঁরা প্রতিবাদ করেন। শুরু হয় বচসা। বচসা থেকে হাতাহাতি। বহিরাগত একজনের এলোপাথাড়ি মারে আহত হয়ে জ্ঞান হারান মিন্টু দে। তাঁর মাথায় আঘাত লেগেছিল। মিন্টুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল।
ঘটনার খবর পাওয়ার দশ মিনিটের মধ্যে চলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার এফআউইআর করা হয়েছে। এই ঘটনার পরে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালে নিরাপত্তা কতটা আছে। কিছুদিন আগেই কলকাতার একটি হাসপাতালের ঘটনায় ডাক্তারদের কর্মবিরতির জেরে তাঁদের সঙ্গে বাধ্য হয়েই দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের যে সব আশ্বাস দেওয়া হয় তার মধ্যে নিরাপত্তার আশ্বাস ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সরকারি হাসপাতালে যে এখনও ন্যূনতম নিরাপত্তার বন্দোবস্ত করতে পারেনি সরকার, এ দিন ফের তা প্রমাণ হয়ে গেল।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%9a%e0%a7%87/