Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভ্যালেন্টাইন উইকে সুপার সিঙ্গারে নতুন চমক, নাচে গানে জমজমাট পর্ব

দ্য ওয়াল ব্যুরো:  ‘সুপার সিঙ্গার সিজন ৩’ এই মুহূর্তে বাংলার টেলিভিশনের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়্যালিটি শো। বিগত সাত মাস ধরে চলা এই শো এখন প্রায় শেষের দিকে। তুমুল হাড্ডাহাড্ডি লড়াই চলছে শেষ ৯ জন প্রতিযোগীর মধ্যে। তবে শুধু লড়াই নয়, সব রকম উৎস

ভ্যালেন্টাইন উইকে সুপার সিঙ্গারে নতুন চমক, নাচে গানে জমজমাট পর্ব

শেষ আপডেট: 12 February 2022 21:03

দ্য ওয়াল ব্যুরো:  ‘সুপার সিঙ্গার সিজন ৩’ এই মুহূর্তে বাংলার টেলিভিশনের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়্যালিটি শো। বিগত সাত মাস ধরে চলা এই শো এখন প্রায় শেষের দিকে। তুমুল হাড্ডাহাড্ডি লড়াই চলছে শেষ ৯ জন প্রতিযোগীর মধ্যে। তবে শুধু লড়াই নয়, সব রকম উৎসবেও সমানভাবে অংশ নিচ্ছেন সুপার সিঙ্গারেরা। সামনেই ১৪ই ফেব্রুয়ারি। ভালোবাসা দিন। প্রেমের উৎসব বলে কথা, তাই সেখানে গান তো থাকবেই। তাই সুপার সিঙ্গারের এই সপ্তাহের পর্বে থাকছে ভালোবাসার গান নিয়ে স্পেশাল এপিসোড।এই ভ্যালেন্টাইনস উইক জুড়ে 'সুপার সিঙ্গার সিজন ৩'-তে চলছে নাচ-গান প্রেমে ভরা মজাদার জমজমাট পর্ব। কুমার শানু, কৌশিকী, অন্নু মালিকের পাশাপাশি এই পর্বে বিচারক হিসাবে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি আকৃতি কক্কর। তাঁর গলায় ‘ঝিঙ্কুনাকুর’ গানে কোমর দোলাবে প্রতিযোগী থেকে বিচারকেরা সকলে। প্রতিযোগীদের দুর্দান্ত পারফর্মেন্সে জমে যাবে সুপার সিঙ্গারের মঞ্চ, জমে যাবে প্রেমের সপ্তাহ।প্রতিযোগীদের পাশাপাশি গান গেয়ে মঞ্চ মাতাবেন বিচারকেরাও। কুমার শানু, অনু মালিক থেকে কৌশিকী- এক সে বরকর এক সুরেলা কণ্ঠের জাদুতে দুলে উঠবে উইকেন্ডের সন্ধে। গানের পাশাপাশি থাকবে সঞ্চালক যিশুর খুনসুটি, মজাও। দেখা যাবে, মঞ্চে শুচিস্মিতাকে কেউ প্রেম নিবেদন করছে। কিন্তু কে সে? জানতে হলে দেখতে হবে আগামী ১২ ও ১৩-ই ফেব্রুয়ারি ‘সুপার সিঙ্গার ৩’ শুধুমাত্র স্টার জলসা এবং স্টার জলসা এইচ ডি তে।  

```