Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

২০ মিনিটে কোভিড সংক্রমণ ধরবে, রক্ত পরীক্ষার নয়া পদ্ধতির খোঁজ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ধরবে। আবার সংক্রামিত রোগীদের সংস্পর্শে আসাদের চিহ্নিতও করবে। কোভিড টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্য নতুন রকম রক্ত পরীক্ষার পদ্ধতি নিয়ে এল অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি। রিয়েল টাইম আরটি-পিসিআর (রিভার্স ট্রা

২০ মিনিটে কোভিড সংক্রমণ ধরবে, রক্ত পরীক্ষার নয়া পদ্ধতির খোঁজ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের

শেষ আপডেট: 17 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ধরবে। আবার সংক্রামিত রোগীদের সংস্পর্শে আসাদের চিহ্নিতও করবে। কোভিড টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্য নতুন রকম রক্ত পরীক্ষার পদ্ধতি নিয়ে এল অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি। রিয়েল টাইম আরটি-পিসিআর (রিভার্স ট্রান্সক্রিপটেজ পলিমারেজ চেন রিঅ্যাকশন)টেস্টে যেমন সার্স-কভ-২ ভাইরাসের আরএনএ স্ট্রেন চিহ্নিত করা হয়, এই ব্লাড টেস্টে অ্যান্টিবডির পরিমাণ নির্ণয় করে সংক্রমণ পরীক্ষা করা হবে। এমনটাই জানিয়েছেন মোনাস ইউনিভার্সিটির গবেষক ডক্টর সিমোন কোরি। তাঁর দাবি, এই রক্ত পরীক্ষার পদ্ধদিতে ২০ মিনিটের মধ্যে বলে দেওয়া যাবে রোগী কোভিড পজিটিভ কিনা। এলাইজা অ্যান্টিবডি টেস্টেও রক্তে অ্যান্টিবডির পরিমাণ দেখে করোনার সংক্রমণ হয়েছে কিনা ধরা হয়। ভাইরাস বা সংক্রামক প্যাথোজেন শরীরে ঢুকতে তার প্রতিরোধে শ্বেত রক্তকণিকা (White Blood Cells) প্লাজমা বা রক্তরসে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি ভাইরাল প্রোটিন বা অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে দিতে পারে। অবশ্য এটা নির্ভর করে কী পরিমাণ অ্যান্টিজেন শরীরে ঢুকছে এবং তার প্রতিরোধে কতটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরাদের এই ব্লাড টেস্টে ওই অ্যান্টিবডির পরিমাণই মাপা হবে। [caption id="attachment_241478" align="alignnone" width="1280"] গবেষক ডক্টর সিমোন কোরির টিম[/caption] ডক্টর সিমোন বলছেন, এই টেস্টের জন্য খুব সাধারণ পদ্ধতিতে অ্যাগ্লুটিনেশন অ্যাসে তৈরি করা হয়েছে। অ্যাগ্লুটিনেশন হল একরকম ইন্ডিকেটর যা রক্তে অ্যান্টিবডিকে চিহ্নিত করতে পারে। গবেষক বলছেন, কোভিড আক্রান্ত রোগীর ২৫ মাইক্রোলিটার প্লাজমা বা রক্তরসের নমুনা নিয়ে এই টেস্ট করে দেখা গেছে, মাত্র ২০ মিনিটেই প্লাজমায় অ্যান্টিবডি চিহ্নিত করা যাচ্ছে। রোগীর নাক বা গলা থেকে নেওয়া নমুনায় ভাইরাল স্ট্রেন শনাক্ত করতে গেলে আরটি-পিসিআর টেস্ট করার দরকার হয়। ডক্টর সিমোন বলছেন, আরটি-পিসিআর টেস্টে অনেক বেশি সময় লাগে। তাছাড়া ভাইরাল স্ট্রেন চিহ্নিত করার জন্য অনেকগুলো রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই পরীক্ষা আরও তাড়াতাড়ি ও সহজে হয়। রোগীর রক্তের নমুনায় খুব দ্রুত অ্যান্টিবডির পরিমাণ নির্ণয় করা যায় এই পদ্ধতিতে। কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্যও এই অ্যান্টিবডি টেস্ট কার্যকরী। আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসাদের ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে কিনা সেটা রক্ত পরীক্ষার এই পদ্ধতিতেই বলে দেওয়া সম্ভব। মোনাস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, এই পদ্ধতিতে এক ঘণ্টায় ২০০টি রক্তের নমুনা পরীক্ষা করা সম্ভব। কোনও হাসপাতাল বা নার্সিংহোমে যদি উন্নতমানের ডায়াগনস্টিক মেশিন থাকে তাহলে এই পদ্ধতি প্রয়োগ করে ঘণ্টায় সাতশোর বেশি স্যাম্পেল টেস্ট করা যেতে পারে। গবেষকদের দাবি, বহু মানুষের করোনা পরীক্ষা একসঙ্গে ও দ্রুতগতিতে করা সম্ভব। সময়ও কম লাগবে এবং নির্ভুলভাবে কোভিড পরীক্ষা করা যাবে। কোভিড টেস্টের এই পদ্ধতি এখনও ট্রায়ালের স্তরেই রয়েছে বলে জানিয়েছেন গবেষক সিমোন। তিনি বলেছেন, সরকারি অনুমোদন পাওয়ার পরেই সমস্ত হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে এই পরীক্ষা পদ্ধতি চালু করে দেওয়া হবে।

```