Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

ছড়াচ্ছে সংক্রমণ, কনটেনমেন্ট জোনের এলাকা বাড়ল বর্ধমানের গুসকরায়

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: যে শহর করোনা সংক্রমণের হারে খানিকটা স্বস্তির অবস্থানে ছিল সেই গুসকরাও আর নিরাপদ নয়। শনিবার ৫ই সেপ্টেম্বর রাতেই প্রশাসন শহরের কনটেনমেন্ট এলাকার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

ছড়াচ্ছে সংক্রমণ, কনটেনমেন্ট জোনের এলাকা বাড়ল বর্ধমানের গুসকরায়

শেষ আপডেট: 6 September 2020 07:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: যে শহর করোনা সংক্রমণের হারে খানিকটা স্বস্তির অবস্থানে ছিল সেই গুসকরাও আর নিরাপদ নয়। শনিবার ৫ই সেপ্টেম্বর রাতেই প্রশাসন শহরের কনটেনমেন্ট এলাকার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত হওয়ায় গুসকরা শহরের হাটতলা এলাকায় কন্টেনমেন্ট জোনের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিল স্থানীয় পুরসভা। এর পাশাপাশি আগামী মঙ্গলবার থেকে একসপ্তাহের জন‍্য ওই এলাকায় সবজি ও মাছের বাজার সহ সমস্ত দোকান বন্ধ রাখা হবে। শনিবার আউশগ্রাম ১নং ব্লক অফিসে স্থানীয় পুলিশ-প্রশাসন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছেন বলে পুরসভা সূত্রে জানানো হয়। রবিবার ৬ই সেপ্টেম্বর থেকে এই নিয়ম শহরবাসীকে জানিয়ে দেওয়ার জন্য শুরু হল মাইকে ঘোষণার কাজ। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন ছ'য়েক আগে গুসকরার ১০নং ওয়ার্ডের হাটতলা এলাকায় এক দম্পতি নতুন করে আক্রান্ত হন করোনায়। তারপর বৃহস্পতিবার রাতে ওই পরিবারেরই আরও ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগেও ওই এলাকায় দু-একজন করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু একই পরিবারের ৮ জন সদস্যের একইসঙ্গে করোনা ধরা পড়ার ঘটনা এই প্রথম। এই ঘটনার পরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। করোনার সংক্রমণ রোধে শনিবারই তড়িঘড়ি বৈঠক করেন পুলিশ প্রশাসন ও পুরসভার সদস্যেরা। করোনা সংক্রমণের প্রথম পর্বে অন্যান্য অঞ্চলের তুলনায় গুসকরায় অনেক কম মানুষ সংক্রমণের শিকার হয়। সেসময় থেকেই পুরসভা অবশ্য স্বাস্থ্যবিধির মানার উপর জোর দিয়েছিল। এরপর প্রথমে আউশগ্রামে, তারপর গুসকরা শহরে সংক্রমণের ঘটনা বাড়তে থাকে। জুলাইয়ের দ্বিতীয়ার্ধে রাজ্যের বিভিন্ন জেলার মতো বর্ধমানেও কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে যায়। বাড়ে গুসকরা এলাকাতেও। অবস্থা নিয়ন্ত্রণে আনতে কনটেনমেন্ট জোনের এলাকা বাড়াতে বাধ্য হয় প্রশাসন। এ দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই রেকর্ড মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৬৩২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৫ জনের। দেশের পাশাপাশি এ রাজ্যেও করোনা সংক্রমণের হার ক্রমশ উর্ধ্বগামী। জেলাগুলির ছবিও শোচনীয়। সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসনকে বারবার সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্য সরকার। রবিবার গুসকরার প্রশাসনসূত্রে বলা হয়, নতুন নির্ধারিত কনটেনমেন্ট এলাকায় হাটতলা আছে। আছে সব্জিবাজার, মাছবাজার ও অন্যান্য দোকানপাট। তাই রবিবার দিনভর মাইকে ঘোষণা করে সতর্ক করা হবে। স্থানীয় মানুষদের মধ্যে নতুন করে কোভিড সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ, বলে জানিয়েছেন পুরসভার লোকজন।

```