Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিঙ্গুরে বিজেপির টিকিটে জিতলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়ে হারালেন তৃণমূলকে

দ্য ওয়াল ব্যুরো: পড়াশুনা শিখে উপযুক্ত কর্মসংস্থান সকলেই চান। বিশেষ করে কারিগরী শিক্ষার পর বাংলার বাইরে কাজের সূত্রে চলে যাওয়ার একটা ধারা গত বিশ বছর ধরে বাংলায় চলছে। এই নতুন প্রজন্মের অনেকেই উচ্চাকাঙ্খী। তাঁদের আবার বেশিরভাগই বাংলায় ফিরতে

সিঙ্গুরে বিজেপির টিকিটে জিতলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়ে হারালেন তৃণমূলকে

শেষ আপডেট: 12 July 2023 10:40

দ্য ওয়াল ব্যুরো: পড়াশুনা শিখে উপযুক্ত কর্মসংস্থান সকলেই চান। বিশেষ করে কারিগরী শিক্ষার পর বাংলার বাইরে কাজের সূত্রে চলে যাওয়ার একটা ধারা গত বিশ বছর ধরে বাংলায় চলছে। এই নতুন প্রজন্মের অনেকেই উচ্চাকাঙ্খী। তাঁদের আবার বেশিরভাগই বাংলায় ফিরতে চান না।

কিন্তু সিঙ্গুর যেন উলোটপুরান দেখল (Indira Santra Singur)।

পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election) প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে বেঙ্গালুরু থেকে সিঙ্গুরে ফিরে এসেছিলেন ইন্দিরা সাঁতরা। পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। ভোটে শাসক দলের প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে তিনি জয়ী হয়েছেন (Indira Santra Singur)।

ইন্দিরা উচ্চশিক্ষিত। বিজ্ঞানের ছাত্রী ছিলেন তিনি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি রয়েছে তাঁর। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর গ্রাম ছেড়েছিলেন ইন্দিরা। চলে গিয়েছিলেন সুদূর বেঙ্গালুরুতে। সেখানে অক্সিটোনা নামক একটি সংস্থায় মোটা মাইনের চাকরি করতেন বলে খবর।

কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে লড়বেন বলে চাকরি চাকরি ছাড়বেন বলে মনস্থির করেন ইন্দিরা। সেই মতোই ৩ মাস আগে কাজে ইস্তফা দিয়ে বেঙ্গালুরু থেকে ফিরে আসেন হুগলির গ্রামে। তারপর ভোটে মনোনয়ন জমা দেন। মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল প্রার্থীকে হারিয়ে জিতেও গেছেন তিনি।

https://twitter.com/bjp4bengal/status/1679029833458696195?s=48

এই সিঙ্গুরের জমি আন্দোলনই ২০১১ সালে বাংলায় তৃণমূল সরকারের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করেছিল। ২০০৮ সালে বাম আমলে সিঙ্গুরে পঞ্চায়েত সমিতিতে ঘাসফুল শিবির জয় পেয়েছিল। তারপর পরপর লোকসভা, পুরসভা এবং বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের মানুষের আশীর্বাদ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ঘাসফুল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে তাঁকে হারিয়ে বিধানসভা তৃণমূলের দখলেই রেখেছিলেন বেচারাম মান্না। তৃণমূলের গড় সেই সিঙ্গুরের এবার পঞ্চায়েত স্তরে নির্বাচনে জিতল গেরুয়া শিবির। আর সেই জয়ের কাণ্ডারীদের মধ্যে অন্যতম হলেন 'প্রাক্তন' ইঞ্জিনিয়ার ইন্দিরা।

সব জেলা পরিষদই তৃণমূলের দখলে, প্রায় অর্ধেক বিরোধী শূন্য!


```