Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ব্রিটিশের বিরুদ্ধে বাংলাই ছিল দুর্জয় ঘাঁটি, দুই স্বাধীনতা সংগ্রামীর ভিটের মাটি নিল সেনাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে বীর সেনানীদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। ‘মেরি মাটি মেরা দেশ’ স্লোগানকে সামনে রেখে সম্মান জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বীর সেনানীদের পরিবার বর্গকেও। রাজধানীতে অমৃত বাটিকা ত

ব্রিটিশের বিরুদ্ধে বাংলাই ছিল দুর্জয় ঘাঁটি, দুই স্বাধীনতা সংগ্রামীর ভিটের মাটি নিল সেনাবাহিনী

শেষ আপডেট: 14 August 2023 06:55

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে বীর সেনানীদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। ‘মেরি মাটি মেরা দেশ’ স্লোগানকে সামনে রেখে সম্মান জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বীর সেনানীদের পরিবার বর্গকেও। রাজধানীতে অমৃত বাটিকা তৈরির জন্য মাটি সংগ্রহ করা হচ্ছে বীর সেনানীদের পুণ্যভূমি থেকে। দিন দুয়েক আগে চিঠি এসেছিল হুগলির বৈঁচি গ্রামেও। রবিবার ভারতীয় সেনা মাটি সংগ্রহ করল (indian army took soil) দুই স্বাধীনতা সংগ্রামী প্রণবকুমার বন্দ্যোপাধ্যায় ও রামকৃষ্ণ বসুর ভিটে (freedom fighters house) থেকে।

মাটি সংগ্রহের আগে বৈঁচী গ্রামে জাতীয় পতাকা উত্তোলন ও বীর সেনানীদের প্রতিকৃতিতে মাল্যদান করে সম্মান জানান বিএসএফ এর কমান্ডার (indian army took soil from hoogly freedom fighters house)।

বিএসএফ এর ১১৮ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডার গণেশ দত্ত গৌতম জানান, দেশের বিভিন্ন প্রান্তের স্বাধীনতা সংগ্রামীদের পুণ্যভূমি থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অমৃত বাটিকা তৈরিতে এই মাটি ব্যবহার করা হবে। তিনি বলেন, “দেশের স্বাধীনতা আন্দোলনে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের বিশেষ ভূমিকা ছিল। তাই সেই সময় যাঁরা এই আন্দোলন করেছিলেন, আন্দোলন করতে গিয়ে জেল খেটেছিলেন তাঁদের পরিবারকে এভাবে সম্মান জানাতে উদ্যোগ নিয়েছে দেশের সরকার।”

প্রণব বন্দ্যোপাধ্যায়ের ছেলে সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, “গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন বাবা। তৎকালীন ইউনিয়ন বোর্ডের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রণবকুমার বন্দ্যোপাধ্যায় ও রামকৃষ্ণ বসুকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রথমে হুগলি জেল তারপর প্রেসিডেন্সি জেল ও আলিপুর জেলে ১৯৪৪ সাল পর্যন্ত বন্দি ছিলেন তাঁরা। তারপর ছাড়া পান।” সব্যসাচীবাবু জানান, ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর বাবাকে তাম্রপত্র দিয়ে সম্মান জানিয়েছিলেন।

মোদী বাংলার কর্মীদের বলেছিলেন দ্বারভাঙায় এইমস তৈরি হয়ে গেছে, অথচ সেখানে ধূ ধূ প্রান্তর!


```