
শেষ আপডেট: 13 October 2021 13:21
বুধবার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ও সদ্য তৈরি গোয়া তৃণমূল ইউনিটের প্রধান লুইজিনহো ফেলেইরোর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে প্রসাদ জানান, তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশে থাকবেন। অন্ততঃ এখনকার মতো তিনি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন না বটে। তবে ভাই সন্দেশ গাঁওকর সহ প্রসাদের বেশ কয়েকজন অনুগামী তৃণমূলে যোগ দিয়েছেন আজ। শোনা যাচ্ছে, নির্বাচনের প্রাক্কালে ঘাসফুলে যোগ দেবেন প্রসাদ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দিদির নেতৃত্বকে সমর্থন ও জোরদার করতে আমি তৈরি। তাঁর নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁকে সমর্থন করব, ঘোষণা করছি। ২০১৭য় বিধানসভায় ঢুকি। কিন্তু বদল ঘটাতে পারিনি। পর্রীকরকে সমর্থন করেছিলাম। কিন্তু গত ৫টা বছর স্রেফ নষ্ট হয়েছে। সারা দেশে, গোয়ায় কী হচ্ছে, দেখুন। এর বদল চাই। ২০২৪ এ দিদির মাধ্যমেই এটা সম্ভব হতে পারে। মমতাই গোয়ায় পরিবর্তন সুনিশ্চিত করতে পারেন। মমতা ট্যুইট করে প্রসাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখেছেন, অত্যাচারী বিজেপি জমানার বিরুদ্ধে এমন তরুণ নেতাদের দৃঢ় অবস্থানের জন্য গর্ব হয়। প্রসাদকে ধন্যবাদ। সন্দেশকেও দলে স্বাগত।I am proud to see young leaders stand so firmly in this fight against the oppressive BJP-regime. Thank you for your support @prasadgaonkr13 ji & I welcome Sandesh Gaonkar ji to @AITCofficial.
They speak for India’s youth who WILL NOT stay muted in this battle against fascism. — Mamata Banerjee (@MamataOfficial) October 13, 2021