Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইমরান আটক, রাজধানী ইসলামাবাদ জুড়ে দফায় দফায় বিক্ষোভ সমর্থকদের

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার হয়েছেন ইমরান খান (Imran Khan)। কার্যত নাটকীয়তার সব সীমা ছাড়িয়ে একেবারে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে আধাসামরিক বাহিনীর সহায়তায় গ্রেফতার হয়েছেন ইমরান। মঙ্গলবার বিকেলে দুটি মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন তিনি।

ইমরান আটক, রাজধানী ইসলামাবাদ জুড়ে দফায় দফায় বিক্ষোভ সমর্থকদের

শেষ আপডেট: 10 May 2023 01:47

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার হয়েছেন ইমরান খান (Imran Khan)। কার্যত নাটকীয়তার সব সীমা ছাড়িয়ে একেবারে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে আধাসামরিক বাহিনীর সহায়তায় গ্রেফতার হয়েছেন ইমরান। মঙ্গলবার বিকেলে দুটি মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে। পাকিস্তানের (Pakistan) স্থানীয় সংবাদমাধ্যমে খবর, গ্রেফতারির খবর জানাজানি হতেই হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ইসলামাবাদ পুলিশের কর্তা, অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে পনেরো মিনিটের মধ্যে আদালতে তলব করেন।

ইতিমধ্যেই ইসলামাবাদ (Islamabad) জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। কিন্তু সেসবকে ছাপিয়ে এখন বিক্ষোভে কার্যত অগ্নিগর্ভ পাকিস্তান।

ইসলামাবাদ পুলিশের তরফে ভারতীয় সময় দুপুর ৩ টে নাগাদ উর্দুতে ট্যুইট করা হয়, 'ইমরান খান গ্রেফতার হয়েছেন, শহরজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।' তার ঠিক আগের ট্যুইটেই জানানো হয়, হিংসার কোনও খবরাখবর নেই।

কিন্তু তার ঘন্টাদুয়েক পর থেকেই একের পর এক ট্যুইটে ইংরেজিতে জানানো হতে থাকে, ইসলামাবাদের 'ট্রাফিক' পরিস্থিতি পাল্টাচ্ছে, প্রতিবাদের কারণে বিভিন্ন রাস্তা, মোড়, সেতুতে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্পষ্টভাবে ইসলামাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে খোলসা করে কিছু বলা হয়নি। কিন্তু পর পর পুলিশের করা ট্যুইটেই স্পষ্ট, পরিস্থিতি কোনও মতেই স্বাভাবিক নেই। বরং ক্রমশই বিক্ষোভ বাড়ছে।

পুলিশ জানাচ্ছে, ইসলামাবাদ এক্সপ্রেসওয়ে, ফৈজাবাদ সেতু, পেশোয়ার রোড, ফয়জল এভিনিউ, গার্ডেন এভিনিউ ইত্যাদি বিভিন্ন রাস্তায় দফায় দফায় যানজট হচ্ছে, যার ফলে পুলিশকে বিকল্প 'রুট' বাতলাতে হচ্ছে। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, করাচি আর রাওয়ালপিন্ডিতেও দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে ইমরান খানের দল 'পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ' সমর্থকরা। লাহোরেও বিক্ষোভ জারি রয়েছে। যদিও পিটিআইয়ের তরফে সরকারিভাবে আবেদন রাখা হয়েছে, যাতে পরিস্থিতি শান্ত থাকে।

রাজনৈতিক উত্তেজনা পাকিস্তানে নতুন নয়। ইমরান খানের এই গ্রেফতারিতে অবস্থা আরও ডামাডোলের দিকেই যেতে চলেছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্লেবয় থেকে প্রধানমন্ত্রী, ইমরান খানের উত্থান-পতনের টানটান গল্প


```