Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবাদ মিছিলে আইএমএ-র ডাক্তারদের সঙ্গেই হাঁটলেন রাজনৈতিক নেতারা, ক্ষোভ জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারদের প্রতিবাদ মিছিলে রাজনৈতিক নেতারা কেন? জলপাইগুড়িতে ডক্টরস ফোরামের প্রতিবাদ মিছিলে রাজনৈতিক নেতাদের পা মেলাতে দেখে নতুন করে ক্ষোভ দানা বেঁধেছে। এনআরএসের বিক্ষোভের ঢেউ কার্যত আছড়ে পড়েছে গোটা দেশেই। রাজ্যে রাজ্যে

প্রতিবাদ মিছিলে আইএমএ-র ডাক্তারদের সঙ্গেই হাঁটলেন রাজনৈতিক নেতারা, ক্ষোভ জলপাইগুড়িতে

শেষ আপডেট: 14 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারদের প্রতিবাদ মিছিলে রাজনৈতিক নেতারা কেন? জলপাইগুড়িতে ডক্টরস ফোরামের প্রতিবাদ মিছিলে রাজনৈতিক নেতাদের পা মেলাতে দেখে নতুন করে ক্ষোভ দানা বেঁধেছে। এনআরএসের বিক্ষোভের ঢেউ কার্যত আছড়ে পড়েছে গোটা দেশেই। রাজ্যে রাজ্যে ‘উই ওয়ান্ট জাসটিস’ স্লোগান তুলেছেন সিনিয়র থেকে জুনিয়র ডাক্তাররা। আগামী সোমবার দেশজুড়ে হাসপাতাল-ধর্মঘটের ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন আইএমএ। এনআরএসের জুনিয়র ডাক্তারদের সমর্থনে শনিবার জলপাইজুড়িতে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল ডক্টরস ফোরাম। সেই মিছিলে যোগ দিয়েছিলেন আইএমএ-র সদস্যেরা। অভিযোগ এই প্রতিবাদ মিছিলেই হাজির ছিলেন বিজেপির উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর দীপেন প্রামাণিক ও জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ। সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক নেতাদের হাঁটতে দেখে প্রতিবাদ জানিয়েছেন আইএমএ-র সদস্যেরা। আইএমএ-র উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর ডঃ সুশান্ত রায় হোয়াটসঅ্যাপে বিবৃতি দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "ডাক্তারদের উপর নিগ্রহের প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল ডেকেছিল আইএমএ। দেখা যায়, এক সময় সেই মিছিলের অধিকাংশই দখল করে নেন রাজনৈতিক নেতা-ব্যক্তিত্বরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল এবং প্রতিবাদ সভা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে আইএমএ।" ঘটনা প্রসঙ্গে দীপেন প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, "আমাকে একাধিক ডাক্তারবাবু আজকের মিছিলে আসার অনুরোধ জানিয়েছিলেন। তাই অনুরোধ ফেরাতে পারিনি। আমি মিছিলে গিয়েছিলাম।" ডক্টরস ফোরামের তরফ থেকে, ডঃ পান্থ দাশগুপ্ত বলেন,  "আমাদের আজকের র‍্যালি সম্পূর্ণ অরাজনৈতিক ছিল। আমারা সমাজের সর্বস্তরের মানুষকে আসার অনুরোধ জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সারা দিয়ে কেউ যদি এসে থাকেন, তবে তাঁকে সেই র‍্যালি থেকে বার করে দেওয়ার ধৃষ্টতা আমার নেই।"

```