Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খড়গপুর আইআইটি: ছাত্রের মৃত্যুর বিচার চেয়ে ডিরেক্টরের বাংলো ঘেরাও পড়ুয়াদের

দ্য ওয়াল ব্যুরো: গত ১৪ অক্টোবর খড়গপুর আইআইটি (IIT KGP) লালা লাজপত রায় ছাত্রাবাস থেকে উদ্ধার হয়েছিল অসমের বাসিন্দা ২৩ বছর বয়সি ফয়জান আহমেদের পচা গলা মৃতদেহ (student's dead body)। ছেলের মৃত্যু নিয়ে আগেই আইআইটি কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তু

খড়গপুর আইআইটি: ছাত্রের মৃত্যুর বিচার চেয়ে ডিরেক্টরের বাংলো ঘেরাও পড়ুয়াদের

শেষ আপডেট: 21 October 2022 04:23

দ্য ওয়াল ব্যুরো: গত ১৪ অক্টোবর খড়গপুর আইআইটি (IIT KGP) লালা লাজপত রায় ছাত্রাবাস থেকে উদ্ধার হয়েছিল অসমের বাসিন্দা ২৩ বছর বয়সি ফয়জান আহমেদের পচা গলা মৃতদেহ (student's dead body)। ছেলের মৃত্যু নিয়ে আগেই আইআইটি কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলেছিলেন মৃত ছাত্রীর মা। এবার ফয়জানের মৃত্যুর বিচার চেয়ে ডিরেক্টরের (Director) বাংলো ঘেরাও করলেন (besieged) আইআইটির পড়ুয়ারা।

বৃহস্পতিবার খড়্গপুরে এসেছিলেন মৃত ছাত্রের মা। তাঁদের দাবি, আত্মহত্যা কিংবা স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়েছে ফয়জানকে। পুলিশের সঙ্গে কথা বলে এদিন তাঁরা আইআইটি হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন খড়গপুর টাউন থানায়। আর কোনও বাবা মা যেন তাঁদের সন্তানকে আইআইটি তে পড়তে না পাঠান, এ ব্যাপারে কাঁদতে কাঁদতে হাতজোড় করে অভিভাবকদের প্রতি আর্জি জানান ফয়জানের মা। ছেলের দেহ শনাক্তকরণে এসে ডিএনএ পরীক্ষার অর্জি জানান ফয়জানের বাবা সেলিম আহমেদ। ফয়জানের পরিবারের দাবি, খড়গপুর আইআইটি আদৌ পড়ুয়াদের জন্য নিরাপদ নয়।

এদিন থানায় অভিযোগ দায়ের করার পর গেস্ট হাউসে বসে আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলেন ফয়জানের পরিজনরা। সেই সময়েই ফয়জানের মৃত্যুর বিচার চেয়ে গেস্ট হাউসের সামনে বিক্ষোভে সামিল হলেন আইআইটির পড়ুয়ারা। রাতের অন্ধকারকে গ্রাহ্য না করে গেস্ট হাউজের বাইরের রাস্তায় প্রায় দু'হাজার পড়ুয়া জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই ঘটনায় আগেই রাজনীতির রং লেগেছিল। আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে আগেই বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। এমনকী, তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি দাবি করেছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উস্কানিতেই এই খুন হয়েছে।

মধ্যরাতে টেট আন্দোলনে পুলিশি জুলুম, রাজ্যজুড়ে আজ আন্দোলনের পথে বিরোধীরা


```