Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাষ্ট্রপতির সফরের আগেই অশান্তির ইঙ্গিত আইআইটিতে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : রাষ্ট্রপতি সফরের আগেই অশান্তির ইঙ্গিত খড়গপুর আইআইটিতে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের হুমকি দিল অস্থায়ী কর্মীদের জয়েন্ট ফোরাম। অস্থায়ী শ্রমিকরা ধর্মঘটে নামলে আইআইটির সমস্ত বিভাগের ক্যাটারিং পরি

রাষ্ট্রপতির সফরের আগেই অশান্তির ইঙ্গিত আইআইটিতে

শেষ আপডেট: 13 July 2018 09:31

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : রাষ্ট্রপতি সফরের আগেই অশান্তির ইঙ্গিত খড়গপুর আইআইটিতে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের হুমকি দিল অস্থায়ী কর্মীদের জয়েন্ট ফোরাম। অস্থায়ী শ্রমিকরা ধর্মঘটে নামলে আইআইটির সমস্ত বিভাগের ক্যাটারিং পরিষেবা ও সাফাই বন্ধ হওয়ার আশঙ্কা। ২০ তারিখ খড়গপুর আইআইটি'র ৬৪ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির এই সফরের আগে আইআইটি'তে আন্দোলনের হুমকি দিল অস্থায়ী শ্রমিকরা। তাঁদের বক্তব্য, অন্যায় ভাবে অস্থায়ী শ্রমিকদের প্রায় ৩৬ জনকে ছাঁটাই করেছে ঠিকাদার সংস্থা। শুধু তাই নয়,  চুক্তির ভিত্তিতে যোগ দেওয়া এইসব কর্মীদের অন্যায়ভাবে ঠিকাদারের আওতায় আনা হয়েছে। আইআইটির অধিকাংশ  কর্মী আধিকারিকের  জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি  চালু না হলেও অস্থায়ী  কর্মীদের  দিনে চারবার বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হয়। এমন বেশ কিছু সমস্যা  নিয়ে আগামী ১৭ই জুলাই গণভোটের ডাক দিয়েছে অস্থায়ী কমীরা। গণভোটের মাধ্যমে ঠিক হবে তারা ধর্মঘটে যাবেন কিনা। এখন পর্যন্ত যা ঠিক তাতে ধর্মঘটের পক্ষে সায় রয়েছে অস্থায়ী শ্রমিকদের প্রায় সকলেরই। খড়গপুর আইআইটিতে প্রায় ৩০০০ অস্থায়ী শ্রমিক। তাঁরা ধর্মঘট শুরু করলে আইআইটি চত্বরের সাফাই থেকে আইআইটির মধ্যে থাকা ক্যান্টিন, হোস্টেল এবং মেসের রান্না বা খাদ্য সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হবে। তারআগে  আইআইটি কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিতে পারেন কিনা, সেদিকেই এখন নজর।

```