Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জিভ ছিঁড়ে নেব, গুঁড়িয়ে দেওয়া হবে হাত-পা, তৃণমূল বিধায়ক ইদ্রিসের বেনজির হুঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের তরুণ নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতার ঘিরে শনিবার দিনভর আন্দোলিত ছিল বাংলার রাজনীতি। অধীর চৌধুরী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিতে কৌস্তভ দীপক ঘোষের বইয়ের কথা টেনেছিলেন। ওই ঘটনা নিয়ে যখন শ

জিভ ছিঁড়ে নেব, গুঁড়িয়ে দেওয়া হবে হাত-পা, তৃণমূল বিধায়ক ইদ্রিসের বেনজির হুঙ্কার

শেষ আপডেট: 6 March 2023 10:50

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের তরুণ নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতার ঘিরে শনিবার দিনভর আন্দোলিত ছিল বাংলার রাজনীতি। অধীর চৌধুরী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিতে কৌস্তভ দীপক ঘোষের বইয়ের কথা টেনেছিলেন। ওই ঘটনা নিয়ে যখন শালীনতা-অশালীনতা, সৌজন্য-অসৌজন্য ইত্যাদি নিয়ে বিতর্ক চলছে তখন বিরোধীদের উদ্দেশে চড়া সুরে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)।

সোমবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইদ্রিস বলেন, ‘কেউ যদি ভাবে বই লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অপপ্রচার করবে তাহলে তার জিভটা ছিঁড়ে নেব। হাত-পাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।’

এখানেই থামেননি ইদ্রিস। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা অদ্বিতীয়া। তাঁর মতো জনপ্রিয়তা আর কারও নেই। বিরোধীরা কি সেটা বুঝতে পারছে না? ওদের কে আছে? ওই জামা খোলা অধীর আর গরুর দুধে সোনা খোঁজা দিলীপ ঘোষ!’

ইদ্রিসের কথার জবাবে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, ‘সাগরদিঘির মানুষ গণতান্ত্রিকভাবে তৃণমূলের হাত-পা গুঁড়িয়ে দিয়েছে। ইদ্রিস বোধহয় সেই যন্ত্রণাতেই প্রলাপ বকেছেন।’

তৃণমূলের এই বিধায়ক অবশ্য বলেছেন, সাগরদিঘি ব্যতিক্রম। এর কোনও প্রভাব পঞ্চায়েতে পড়বে না। সেইসঙ্গে তাঁর এও ভবিষ্যৎবাণী—সিপিএম, কংগ্রেস, বিজেপি পঞ্চায়েত ভোটে এজেন্ট খুঁজে পাবে না।’

আমার বাড়িতেও একজনের অ্যাডেনোভাইরাস, ওরম বলে বেড়াচ্ছি না, সরকার পদক্ষেপ নিচ্ছে: মমতা


```