Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

খিচুড়িতে জিরে ফোড়ন নয়, ভাসছে কালো পোকা! বসিরহাটে সরকারি খাবার খেয়ে অসুস্থ শিশুরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: খিচুড়িতে ভাসে পোকা,লার্ভা! অঙ্গনওয়াড়ি থেকে দেওয়া এই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গ্রামের শিশুরা। দিনের পর দিন এই অব্যবস্থা দেখে বিক্ষোভ বাড়ছিল। মঙ্গলবার ফের পোকা-ভরা খিচুড়ি পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামব

খিচুড়িতে জিরে ফোড়ন নয়, ভাসছে কালো পোকা! বসিরহাটে সরকারি খাবার খেয়ে অসুস্থ শিশুরা

শেষ আপডেট: 12 September 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: খিচুড়িতে ভাসে পোকা,লার্ভা! অঙ্গনওয়াড়ি থেকে দেওয়া এই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গ্রামের শিশুরা। দিনের পর দিন এই অব্যবস্থা দেখে বিক্ষোভ বাড়ছিল। মঙ্গলবার ফের পোকা-ভরা খিচুড়ি পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট (Basirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের পারঘুমটে ২৪০ নম্বর বুথের একটি অঙ্গনওয়াড়িতে (ICDS Food)।

স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে পোকা ও লার্ভা ভাসে (ICDS Food)। প্রথম দিন অনেকে মনে করেছিলেন খিচুড়িতে বুঝি জিরে ফোড়ন দেওয়া হয়েছে। পরে দেখা যায়, ওগুলো ফোড়ন নয়, পোকা। রান্নায় পুড়ে গিয়ে এমন কালো কালো হয়ে গেছে। এই খাবার খেয়ে ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে।

দিদিমণি ও রাধুনিদের জানিয়েও কোনও লাভ হয়নি। খিচুড়ির সঙ্গে ডিম দেওয়ার কথা। কিন্তু কিছুদিন ধরে ডিম দেওয়া হচ্ছিল না। প্রশাসনিক স্তরে নালিশ জানালে কয়েকদিন আগে থেকে ডিম দেওয়া চালু হয়েছে।

গ্রামবাসীরা জানান, অঙ্গনওয়াড়ির পোকায় ভরা খিচুড়ি খেয়ে কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল শিশুরা। তাদের মধ্যে দু-তিনজন যোগেশগঞ্জ সুস্বাস্থ্য কেন্দ্রে এখনও ভর্তি রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পোকা ধরে যাওয়া চাল-ডাল দিয়ে তৈরি হয় খিচুড়ি। রান্না ঘরের অবস্থাও ঠিক নেই। টিনের ছাউনি দেওয়া চাল। বৃষ্টির সময় জল চুঁইয়ে পড়ে। সেই জল ড্রামে ধরে রেখে রান্নায় ব্যবহার করা হয়। একেবারে দায়সারাভাবে চলে রান্নার কাজ। সব মিলিয়ে এলাকার শিশু ও মায়েদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।

অব্যবস্থার অভিযোগের উত্তরে দিদিমণি ও রাধুনিদের দাবি, তাঁরা ভালোভাবে পুষ্টিগুণ বজায় রেখে রান্না করেন। কুইন্টাল কুইন্টাল চাল আসায় অনেক সময়ে পোকা ধরে যায়। ঝাড়াই-বাছাই করে চাল ডাল রান্না করলেও এমন অভিযোগ আসতেই থাকে।

বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, তাঁরা গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: চোর সন্দেহে গ্রামবাসীদের তাড়া, বাইক নিয়ে পালাতে গিয়ে ছিটকে পড়ে মৃত্যু যুবকের


```