Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মাত্র আটটি পটলে ৭০ জনের রান্না! ভাতারের অঙ্গনওয়াড়ির রাঁধুনিকে আটকে রেখে বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অঙ্গনওয়াড়িতে শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৭০ জন রয়েছে। মাত্র আটটা পটল ও ৫০০ গ্রাম আলু দিয়ে তৈরি হচ্ছে তরকারি। শিশু ও হবু মায়েদের পুষ্টির সঙ্গে আপস হচ্ছে জেনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাস

মাত্র আটটি পটলে ৭০ জনের রান্না! ভাতারের অঙ্গনওয়াড়ির রাঁধুনিকে আটকে রেখে বিক্ষোভ

শেষ আপডেট: 14 August 2023 15:01

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অঙ্গনওয়াড়িতে শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৭০ জন রয়েছে। মাত্র আটটা পটল ও ৫০০ গ্রাম আলু দিয়ে তৈরি হচ্ছে তরকারি। শিশু ও হবু মায়েদের পুষ্টির সঙ্গে আপস হচ্ছে জেনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে (ICDS Center) তালা ঝুলিয়ে দেন।

সোমবার পূর্ব বর্ধমানের (Bardhaman) ভাতার থানার ভাটাকুল গ্রামে ৩৮০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অঙ্গনওয়াড়ি দিদিমণিকে না পেয়ে সহায়িকাকে দীর্ঘক্ষণ আটকে রাখেন স্থানীয়রা। গন্ডগোলের খবর পেয়ে দিদিমণি সেখানে পৌঁছলে খাবারের মান নিয়ে ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, সোমবার দিদিমণির ছুটি নিয়ে ছিলেন। তাই এদিন সকালে সহায়িকা আমিনা বেগম অঙ্গনওয়াড়ির দরজা (ICDS Center) খুলে রান্নার কাজ শুরু করেন। এরপরেই স্থানীয় কয়েকজন অভিভাবক রান্না কাজ দেখতে যান। তখন সবে ভাত এবং ডিমসিদ্ধ হচ্ছিল। তারপরেই রান্নাঘরে ঢুকে খাবার দেখে অভিভাবকরা ওই সহায়িকাকে রান্না বন্ধ রাখতে বলেন। বাধ্য হয়ে সহায়িকা শিশুদের ছুটি দিয়ে দেন। তারপর সহায়িকাকে আটক করে রাখা হয়।

স্থানীয় বাসিন্দা খোকন সেখ, হাসিনা বিবিরা বলেন," এই কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হয়। ৭০ - ৭২ জনের জন্য মাত্র ২৫০ গ্রাম পটল এবং ৫০০ গ্রাম আলু কেনা হয়েছে। ভাতের মধ্যেই অপরিষ্কার ডিমগুলি ভরে দিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়। তারপর নামমাত্র ডাল ও সবজি দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়ানো হয় এখনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার প্রশাসনিক স্তরে নালিশ জানানো হয়েছে। তবুও খাবারের মান বদলায়নি।

যদিও সহায়িকা আমিনা বেগম বলেন," রান্না কি হবে তা ঠিক করেন দিদিমণি। তিনি পুজোর জন্য ছুটিতকে ছিলেন। আমাকে যেমন দায়িত্ব দিয়ে গিয়েছেন তেমন রান্না করেছি।"

কেন্দ্রের গন্ডগোলের খবর পেয়ে সেখানে ছুটে আসেন দিদিমণি চায়না মাজি। তাঁকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। চায়না অবশ্য জানিয়েছেন," সরকারিভাবে যেমন বরাদ্দ হয় তেমনই খাবার দেওয়া হয়। কোনওদিন ডাল একটু কম দেওয়া হয় সত্য। তবে পরেরদিন বেশি দিয়ে পুষিয়ে দেওয়া হয়। " তবে এদিন যে সবজি কম দেওয়া হয়েছিল বলে সবার সামনে স্বীকার করে নেন চায়না। অভিভাবকদের কাছে ক্ষমাও চান। ট

আরও পড়ুন: পুলিশকে মারধরের পরে গ্রাম শুনশান, চাপা আতঙ্ক আউশগ্রামের সোমাইপুরে


```