Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আমি হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটব, পুলিশ আটকাক দেখি: শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) মিছিলে হাঁটতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে খেজুরির ঠাকুরনগরে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধি

আমি হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটব, পুলিশ আটকাক দেখি: শুভেন্দু

শেষ আপডেট: 6 April 2023 10:34

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) মিছিলে হাঁটতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে খেজুরির ঠাকুরনগরে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘আমি একজন সনাতনী। আমি বজরংবলীর ধজ নিয়ে হাঁটব। বাধা দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকু আছে সেটুকুও যাবে।’

বিকেলে হাওড়ায় হনুমান জয়ন্তীর মিছিলে যোগ দেওয়ার কথা। হাওড়ারই শিবপুর থানা এলাকা রামনবমীতে তপ্ত হয়েছিল। বৃহস্পতিবার সেখানে প্রশাসনের তরফে বাড়তি তৎপরতাও চোখে পড়েছে। বিকেলে সংলগ্ন এলাকাতেই মিছিল করার কথা শুভেন্দুর।

হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীতে হিংসা ঠেকাতে আধাসামরিক বাহিনী নামাতে হয়েছে। এদিন শুভেন্দু বলেন, ‘আদালত বলেছে কোনও রাজনৈতিক নেতা এমন কিছু বলতে পারবেন না যাতে উস্কানি দেওয়া হয়। কিন্তু ব্যক্তির ধর্মপরিচয়ে কেউ তাঁর ধর্মপালন করতে পারবেন না তা আবার হয় নাকি। সুকান্ত মজুমদারকে আটকে থাকলে তা বেআইনি।’

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দুদের কাজই হল ধর্মের নামে অশান্তি সৃষ্টি করা। ওরা এইভাবে বাংলাকে অশান্ত করতে চাইছে। আদালত সেটাই আটকে দিয়েছে।’

আদালত হনুমান জয়ন্তীর মিছিলের ব্যাপারে গাইডলাইন বেঁধে দিয়েছে। যাঁরা হাঁটবেন তাঁদের নাম-ধাম পুলিশকে জানানো, ১০০ জনের বেশি জমায়েত হতে না দেওয়া—ইত্যাদি বলা হয়েছে।

তাৎপর্যপূর্ণ হল, দু’দিন আগে খেজুরির ঠাকুর নগরে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার অদূরেই হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা।

রাজ্যপাল রাস্তায় নামলেন, লেকটাউনে পুজো দিলেন, গেলেন ইকবালপুরেও


```