
শেষ আপডেট: 10 January 2021 16:31
রবিবার হুগলিতে এসেছিলেন তৌসিফ ও জয়ন্তী। তাঁর বক্তব্য, জয়ন্তী অসুস্থ হয়ে পড়েন হঠাত্ই। তাঁরা সুলেখা লজে যান একটি ঘরে থাকবেন বলে। ঠিক করেছিল আজকের দিনটা কাটিয়ে কাল অর্থাত্ বর্ধমানে ফিরে যাবেন।
গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই তোলপাড় পড়ে গিয়েছে। তাহলে কি বাংলাতেও লাভ জিহাদ নিয়ে জিগির শুরু হয়ে গেল, এই প্রশ্ন তুলছেন অনেকেই।
লজের ম্যানেজারের বক্তব্য
সুলেখা লজের ম্যানেজার শ্রীমান বিশ্বাস বললেন, ওই যুবক-যুবতী নথি দেখাতে চাননি। তারপর ঘর দিতে রাজি না হওয়ায় তৌসিফ হুমকি দেন। তিনি আরও বলেন, ৪০ মিনিট ধরে ওই যুবক তোলপাড় করেন। তাতে আমার শরীর খারাপ হতে শুরু করে দেয়।
হুগলির জেলাশাসক ইয়েচুরি রত্নাকর রাওয়ের বক্তব্য
আমি ইতিমধ্যেই এই ঘটনার কথা শুনেছি। কিন্তু এখনও স্থানীয় প্রশাসনে ওই যুবক যুবতী কোনও অভিযোগ করেননি। তাঁরা অভিযোগ করলে প্রশাসন ওই লজের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেবে।
স্থানীয়দের বক্তব্য
হুগলি মোড়ের আগে ওই লজে ঘণ্টায় ভাড়া দিয়ে অসামাজিক কারবার চালানোর অভিযোগ আগেও উঠেছে। এর আগেও বিভিন্ন অসামাজিক কাজের জন্য সুলেখায় পুলিশ হানা দিয়েছিল। তবে এই ধরনের ঘটনা কখনও শোনা যায়নি।