Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! সারারাত মৃতদেহের পাশে পড়ে রইল চার বছরের একরত্তি

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চার বছরের বাচ্চার সামনে স্ত্রীকে (wife) খুন (murder) করে আত্মঘাতী (suicide) হলেন স্বামী (husband)। একঘরের মধ্যে সারারাত ধরে মৃত মা-বাবার দেহের পাশে পড়ে রইল একরত্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগ

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! সারারাত মৃতদেহের পাশে পড়ে রইল চার বছরের একরত্তি

শেষ আপডেট: 15 September 2022 17:09

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চার বছরের বাচ্চার সামনে স্ত্রীকে (wife) খুন (murder) করে আত্মঘাতী (suicide) হলেন স্বামী (husband)। একঘরের মধ্যে সারারাত ধরে মৃত মা-বাবার দেহের পাশে পড়ে রইল একরত্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উদয়নপল্লীতে।

সূত্রের খবর, মাত্র চারদিন আগে ওই বাড়িটি ভাড়া নিয়ে এসেছিলেন সেই দম্পতি৷ সঙ্গে ছিল বছর চারেকের এক সন্তান। গতকাল রাতে বাড়ির ভিতর থেকে কোনও আওয়াজ পাননি বাড়ির মালিক থেকে শুরু করে প্রতিবেশী কেউই। দরজা ভেতর থেকে বন্ধই ছিল। বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার কথা ছিল যুবকের। সেই মতো একজন তাঁকে ডাকতে আসে। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তিনি। এরপর কোনওরকমে জানলা খুলে দেখা যায় চন্দনার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে ও নির্মলের দেহ সিলিং থেকে ঝুলছে। এই ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে ওঠেন সকলে।

মৃত দম্পতির নাম নির্মল গায়েন ও চন্দনা গায়েন। এদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে। যেখানে এই ঘটনাটি ঘটেছে তার পাশেই নির্মলের দিদির বাড়ি। খবর পেয়ে ছুটে আসেন তিনিও। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর যায় পুলিশে। বেশ খানিকক্ষণ পর নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে উদ্ধার করা হয় সেই বাচ্চাকে। এরপর স্বামী ও স্ত্রীর মৃতদেহ বের করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত বঁটিও উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, সেই বঁটি দিয়েই স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন স্বামী।

তৃণমূল নেতাকে খুন করতে সুপারি কিলার! মুর্শিদাবাদে হাতেনাতে পাকড়াও


```