Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নকশালবাড়িতে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার! দেখুন সেই ছবি

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: নকশালবাড়িতে (Naxalbari) উদ্ধার (recovered) হল বস্তাবোঝাই কঙ্কাল (human skeletons)। যা দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর যায় পুলিশে। জানা গিয়েছে, মানুষেরই হাড় বোঝাই করা ছিল সেই বস্তার মধ্যে। আপাতত সেগুলো উদ্ধার

নকশালবাড়িতে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার! দেখুন সেই ছবি

শেষ আপডেট: 20 August 2022 09:24

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: নকশালবাড়িতে (Naxalbari) উদ্ধার (recovered) হল বস্তাবোঝাই কঙ্কাল (human skeletons)। যা দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর যায় পুলিশে। জানা গিয়েছে, মানুষেরই হাড় বোঝাই করা ছিল সেই বস্তার মধ্যে। আপাতত সেগুলো উদ্ধার করে ফরেনসিকে পাঠানো হয়েছে।

Naxalbari

সূত্রের খবর, শনিবার সাতসকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি বাজারে আর্বজনার স্তূপের মধ্যে থেকে বস্তাভর্তি মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার হয়, যা দেখামাত্রই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ভিড় জমে ঘটনাস্থলে। ঘটনার কথা জানানো হয় নকশালবাড়ি থানায়।

Naxalbari

খবর পাওয়া মাত্রই বাজার এলাকায় ছুটে আসে পুলিশ। হাড়গোড় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো দেয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালগুলোর গায়ে বেশ কিছু বিষয় মার্ক করা আছে। হয়তো এগুলো মেডিকেল কলেজের ব্যবহৃত কঙ্কাল। তবে এখানে কে বা কারা কঙ্কাল ফেলে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দু’দিনের জ্বরে ভুল চিকিৎসা! নাবালিকার মৃত্যুর পর ডাক্তারের চেম্বার ভাঙচুর করল স্থানীয়রা


```