
শেষ আপডেট: 27 February 2023 05:24
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ মেরেছিল। তারপর থেকেই আর খোঁজ মিলছে না একাদশ শ্রেণির পড়ুয়া সুজিত পাসওয়ানের। গঙ্গায় তল্লাশি চালানোর পরেও খোঁজ মেলেনি ওই ছাত্রের (class 11 student drowned)।
১৮ বছর বয়সি সুজিত হাওড়ার শিবপুরের (Shibpur) উমাচরণ বসু লেনের বাসিন্দা। রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গিয়েছিলেন সুজিত। আরও দুই বন্ধু ছিলেন সঙ্গে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাটে একটি লঞ্চ আসতেই জামাকাপড় খুলে রেখে তিন বন্ধুর উঠে পড়ে তার উপর।
'গঙ্গায় ঝাঁপ দিতে বারণ করেছিলাম। কিন্তু কেউই কথা শোনেনি,' জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। সূত্রের খবর, লঞ্চ মাঝ নদীতে যাওয়ার পরে সেখান থেকে একে একে গঙ্গায় ঝাঁপ দিতে শুরু করেন তিনজন। সুজিত ছাড়া বাকি দুজন কিছুক্ষণ পরেই সাঁতরে পাড়ে উঠে আসেন। কিন্তু সুজিত উঠে আসতে পারেননি। তলিয়ে যান তিনি।
খবর পেয়েই রামকৃষ্ণপুর ঘাটে এসে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশের সহযোগিতায় নদীতে তল্লাশি চালানো শুরু হয়। কিন্তু রবিবার রাত দশটা পর্যন্ত তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি ওই ছাত্রের।
অ্যাডেনোভাইরাসের সংক্রমণে কলকাতা মেডিক্যালে শিশুর মৃত্যু, ভয়ঙ্কর হয়ে উঠছে ভাইরাস