Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে লাইনচ্যুত হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, যাত্রীরা সুরক্ষিত

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনা থেকে কোনওরকমে রক্ষা।রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে লাইনচ্যুত হল হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেসের একটি বগি। মঙ্গলবার সকালে পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। রেল সূত্রে খবর, ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে বিপত্ত

রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে লাইনচ্যুত হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, যাত্রীরা সুরক্ষিত

শেষ আপডেট: 13 November 2018 04:49

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনা থেকে কোনওরকমে রক্ষা।রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে লাইনচ্যুত হল হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেসের একটি বগি। মঙ্গলবার সকালে পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। রেল সূত্রে খবর, ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে বিপত্তি। সেইসময় ট্রেন ধীর গতিতে চলছিল বলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ ট্রেনটি হাও়ড়া থেকে ছাড়ে।৭টা  ১০ মিনিটে লাইনচ্যুত হয়। ভোগপুর ও পাঁশকুড়া স্টেশনের মাঝের লাইনে দুর্ঘটনার মুখে পড়ে ১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস। লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীরা ভয় পেলেও,গার্ডের আশ্বাস পাওয়ার পর আতঙ্ক মুক্ত হন যাত্রীরা। ওই লাইনে ট্রেন আপাতত ধীর গতিতে চলছে। বেলা গড়ালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেল সূত্রে খবর। লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্তারা। সিপিআরও সঞ্জয় ঘোষ জানাচ্ছেন, "পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। যাত্রীরা সুরক্ষিত। ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে।" পুরী-ধৌলি এক্সপ্রেসের ডি-৩ কোচ দুর্ঘটনার মুথে পড়ে। সঞ্জয় ঘোষ জানাচ্ছেন, ইতিমধ্যেই কোচের অধিকাংশ যাত্রীদের  অন্য কোচে স্থানান্তরিত করা হয়েছে। বাকি যাত্রীদের ফালুকনামা এক্সপ্রেসের কয়েকটি কোচে জায়গা করে দেওয়া হয়েছে। লাইনচ্যুত হওয়ার পরই তৎপরতার সঙ্গে যাত্রীদের স্থানান্তরের কাজ শুরু করে রেল। লাইনচ্যুত হওয়ার পর সেকেন্দ্রাবাদমুখী ফালুকনামা এক্সপ্রেসকে পাঁশকুড়ায় থামানো হয়। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের স্থানান্তরের কাজ চলে। অনন্ত কোচের ১০০ যাত্রীকে স্থানান্তর করা হয়েছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```