Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

হাওড়ায় মাছের ফ্রিজ থেকে দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, কেন খুন জানতে পারল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া মাছ বাজার বাজারে খুনের ঘটনায় নতুন মোড়। পুলিশসূত্রে খবর, দেশে জমিজমা সংক্রান্ত পারিবারিক গণ্ডগোলের জেরেই কাকার হাতে ভাইপো খুন হয়েছে। ধৃত কাকা সুরেন্দ্র রাইকে (ওরফে সুরিন্দর রায়) আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে

হাওড়ায় মাছের ফ্রিজ থেকে দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, কেন খুন জানতে পারল পুলিশ

শেষ আপডেট: 29 October 2019 13:54

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া মাছ বাজার বাজারে খুনের ঘটনায় নতুন মোড়। পুলিশসূত্রে খবর, দেশে জমিজমা সংক্রান্ত পারিবারিক গণ্ডগোলের জেরেই কাকার হাতে ভাইপো খুন হয়েছে। ধৃত কাকা সুরেন্দ্র রাইকে (ওরফে সুরিন্দর রায়) আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১২ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হাওড়া মাছ বাজারের ৩১ নম্বর স্টল থেকে গোলাবাড়ি থানার পুলিশ সোমবার একটি দেহ উদ্ধার করে। ছোটন রাই নামে হাওড়া স্টেশনের এক মজদুরকে ওই স্টলেরই কর্মী সুরেন্দ্র রাই খুন করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। প্রথমে মনে করা হয়েছিল পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন। গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে সুরেন্দ্রকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ছোটন রাই সম্পর্কে সুরেন্দ্রর ভাইপো। তারা বিহারের মজফফরপুরের শাকরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন পরিবারের মধ্যে জমি জমা ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল চলছিল। কিছুদিন আগে হাওড়া স্টেশনে ছোটনকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত রবিবার কালীপুজোর দিন মাছ বাজার বন্ধ থাকায় লোকের আনাগোনা তেমন ছিল না। সেই সুযোগেই সুরেন্দ্র তার ভাইপোকে দোকানে ডাকে। তারা মদ্যপান করে দোকানের ওপরের অংশে। তারপর নিজেদের মধ্যে হঠাৎ বচসা শুরু হলে সুরেন্দ্র তার মাথায় ভারী বাটখারা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ভাইপো। সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই দেহটিকে মাছের ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে প্রমাণ লোপাটের জন্য। তবে সোমবার সকালে দোকানের মালিক সুনীল সিং এলে তাকে ঘটনার কথা খুলে বলে সুরেন্দ্র। মালিক গোটা ঘটনাটা গোলাবাড়ি থানা পুলিশকে জানালে পুলিশ এসে সুরেন্দ্রকে গ্রেফতার করে। ফরেনসিক পরীক্ষার জন্য ফ্রিজটি সাময়িক ভাবে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই খুনের ঘটনায় আতঙ্কিত মাছ বাজারের ব্যবসায়ীরা। তাঁরা আরও বেশি পুলিশি নিরাপত্তা চাইছেন। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ ওয়াই রঘুবংশ জানিয়েছেন, প্রায় আট ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেইসব ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত করতে মঙ্গলবারও ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা যান। অন্য ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন দেখেন।

```