Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

থার্ড লাইনের কাজের জের, মহালয়া পর্যন্ত হাওড়া মেন ও কর্ড লাইনের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীদের (daily passengers) দুর্ভোগের (trouble) সম্ভাবনা। সূত্রের খবর, ট্রেন বাতিলের কারণে হাওড়া মেন ও কর্ড লাইনের লক্ষ লক্ষ যাত্রী বিপাকে পড়তে চলেছেন। আজ সোমবার থেকে এই দুর্ভোগ চলবে রবিবার অর্থাৎ ম

থার্ড লাইনের কাজের জের, মহালয়া পর্যন্ত হাওড়া মেন ও কর্ড লাইনের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

শেষ আপডেট: 19 September 2022 04:10

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীদের (daily passengers) দুর্ভোগের (trouble) সম্ভাবনা। সূত্রের খবর, ট্রেন বাতিলের কারণে হাওড়া মেন ও কর্ড লাইনের লক্ষ লক্ষ যাত্রী বিপাকে পড়তে চলেছেন। আজ সোমবার থেকে এই দুর্ভোগ চলবে রবিবার অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত।

জানা গেছে, পুজোর আগেই শক্তিগড় ও রসুলপুরের মাঝে রেলের জরুরিভিত্তিক মেরামতির কাজ চলবে। রেলের তরফে জানানো হয়েছে, দুটি স্টেশনের মাঝে থার্ড লাইন (third line) তৈরি করার কাজ চলছে। সেই কারণেই পুরো সপ্তাহজুড়ে হাওড়া মেন ও কর্ড লাইনের যাত্রী পরিষেবা ব্যাহত হতে চলেছে। সংশ্লিষ্ট রুটে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অন্য বেশ কয়েকটি ট্রেনে যাত্রাপথ বদলানো হয়েছে। তবে থার্ড লাইন তৈরির কাজ সমাপ্ত হলে আরও দ্রুত এবং সময় মেনে ট্রেন চালানো সম্ভব হবে বলে জানানো হয়েছে রেলের তরফে, যার ফলে সুবিধা হবে নিত্যযাত্রীদের।

রেলের ঘোষণায় জানানো হয়েছে, এই সপ্তাহে বর্ধমান জংশন থেকে হাওড়া মেন লাইনের যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলির নম্বর হল ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৪ ও ৩৭৮৪৬। একইভাবে কর্ড লাইনে যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলির নম্বর হল ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪।

এই কয়েকদিন হাওড়া-বর্ধমান মেন লাইনের ১০.০৫, ১১.২৫, ১২.৩০, ২.২০, ২.৫২, ২.৫৫, ৩.৩০ মিনিটে চলা লোকাল ট্রেনগুলি চলবে মেমারি স্টেশন পর্যন্ত। ডাউন লাইনের ১২.০৫, ১.২০, ২.২৫, ৪.২০, ৪.৫০, ৫.২০ মিনিটের ট্রেনগুলি মেমারি স্টেশন থেকেই হাওড়ার দিকে রওনা হবে।

অন্যদিকে কর্ড লাইনে ১১.২২, ১২.০৫, ১.৩২, ২.৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়া লোকালগুলি যাবে মশাগ্রাম পর্যন্ত। ডাউন ট্রেনগুলিও হাওড়ার উদ্দেশে ছাড়বে মশাগ্রাম থেকেই ১.২০, ১.৪৫, ৩.২৫, ৪.২৫ মিনিটে। বাকি সমস্ত ট্রেন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

এর আগে ব্যান্ডেল স্টেশনে ইন্টারলকিং-এর কাজ এবং মেমারিতে থার্ড লাইনের কাজের জন্য বেশ কয়েকদিন রেল পরিষেবা ব্যাহত হয়েছিল যার জেরে দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। পুজোর ঠিক মুখেই নিত্যযাত্রীরা আবার একই ঝামেলায় করতে চলেছেন বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্টেশন গুলির পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অর্থাৎ ঘোষণার দিকে বিশেষ ভাবে মনোযোগ দেওয়ার জন্য রেলের তরফে যাত্রীদের প্রতি আবেদন জানানো হয়েছে।

ব্রিটেনের মহারানির শেষকৃত্য আজ, সরাসরি দেখানো হবে দেশের ১২৫টি সিনেমা হলে


```